সমগ্র বিশ্বে এবার করোনার টিকা পৌঁছে দিতে সক্ষম সেরাম। কারণ হাতে চলে এসেছে ‘হু’ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পত্র। করোনার প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে সেরামের হাতে ছাড়পত্র তুলে দিল ‘হু।’
যৌথ কর্মসূচি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ডোজের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’র সহকারী ডিরেক্টর জেনারেল ডাঃ মারিয়াঞ্জেলা সিমাও জানিয়েছেন, যে সমস্ত দেশের টিকা তৈরি করার সামর্থ নেই তারা এবার এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে টিকা দিতে পারবে।
প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বে প্রধানত পিছিয়ে পড়া দেশ গুলিতেই কোভিশিল্ড টিকা সরবরাহ করবে পুণের সেরাম ইনস্টিটিউট। ফাইজারের পর অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দ্বিতীয় টিকা, যা রাষ্ট্রপুঞ্জের করোনা মোকাবিলা কর্মসূচিতে অংশগ্রহণ করবে। বিশ্বের প্রত্যন্ত এলাকায় প্রতিষেধক পাঠাবে সিরাম।





