ভারত-পাক সীমান্তে ১৫০ মিটার সুদীর্ঘ সুড়ঙ্গ উদ্ধার করল BSF! মিলেছে পাকিস্তানে নির্মিত বালির বস্তা!

বুধবার কাশ্মীরের জম্মুতে ভারত -পাকিস্তান বর্ডারের কাছে একটি অত্যন্ত গোপনে সুড়ঙ্গের সন্ধান পেল বর্ডার সিকিওরিটি ফোর্স বা বিএস‌এফ(BSF)। সকলের চোখকে ফাঁকি দিয়ে পাকিস্তান(Pakistan) থেকে নিঃশব্দে ভারতে ঢুকে পড়া যাবে এতটাই নিস্তব্ধ ও গভীর সেই সুড়ঙ্গ। ওই এলাকায় অনুপ্রবেশের জন্য আরও কী কী বন্দোবস্ত রয়েছে তা খুঁজে বের করতে নিজেদের সর্বাত্মক অভিযান চালাচ্ছে বিএসএফ।

জম্মুর সাম্বা(Samba) আঞ্চলে ভারতের দিকে ৫০ মিটার এগিয়ে আসা এই সুড়ঙ্গটিতে টহলদারি চলাকালীন হঠাৎই নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। ঘটনার কথা জানাজানি হতেই, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল, রাকেশ আস্থানা তাঁর বাহিনীকে নির্দেশ দেনন, কাঁটাতারের ব্যবস্থা খতিয়ে দেখতে।

BSF এর আইজি জম্মু, এনএস জম্বাল(N.S Jambal) জানান, আমরা সাম্বা ক্ষেত্রে একটি সুড়ঙ্গ আছে বলে খবর পেয়েছিলাম। একটি বিশেষ টিম গতকাল ওই সুড়ঙ্গ উদ্ধার করে। এই সুড়ঙ্গ প্রায় ১৫০ মিটার দীর্ঘ। সুড়ঙ্গের মুখ বালি ভর্তি বস্তা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। বালির ওই বস্তা গুলো পাকিস্তানে তৈরি। উনি বলেন, এই সুড়ঙ্গ উদ্ধারের পর এটা স্পষ্ট হয়েছে যে, এই কাজ পাকিস্তানেরই।

জানা গেছে সুড়ঙ্গটি অন্তত ২৫ ফুট গভীর।এর পর থেকেই বিএসএফ ও আইবি-এর বিশেষ বাহিনী গোটা এলাকা পরিদর্শন করে। তদন্তকারীদের অনুমান, অনুপ্রবেশ, অস্ত্র ও নেশাদ্রব্যের চোরাচালান-সহ অন্য নানা কারণেই এই সুড়ঙ্গ তৈরি হতে পারে। বিএসএফ এর আধিকারিকরা বলছেন, সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত।

আরও অন্যান্য খবর