ফের হুমকি বেজিং-এর। চীন ভারতের সঙ্গে সংঘর্ষে গেলে ৬২’র থেকেও বেশি ক্ষতি করবে ভারতীয় সেনার।

ভারতের (India) তরে ফের এলো চীনা হুমকি। ভারতীয় সেনার সর্বাত্মক ক্ষতিসাধন করতে পারে চীন (China) এমনটাই জানানো শি জিনপিংয়ের (Xi Jinping) প্রশাসন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল (GlobalTimes) টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেজিং যদি ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে করুণ পরিণতি হবে ভারতীয় সেনার। অর্থাৎ বেজিংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, এবারে যুদ্ধ বাঁধলে ৬২’র থেকেও বেশি ক্ষতি করে দেবে তারা ভারতের। যদিও একইসঙ্গে চীনের এই সরকারি সংবাদমাধ্যম দাবি করেছে এবার চীন নয় যুদ্ধের জন্য প্ররোচনা দিচ্ছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভারত।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবারই ফের পূর্ব লাদাখ (Ladakh) সীমান্তে ভারত-চীন সংঘাতের খবর প্রকাশ্যে আসে। সেনা সূত্রে জানানো হয়, প্যাংগং সো লেকের (Pangong Tso lake) দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতভূমিতে অবৈধ প্রবেশের চেষ্টা করেছিল ড্রাগনরা। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়। লালফৌজকে (PLA) বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষ হয় বলেও খবর। ১৫ জুনের পর ফের ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।এই প্রসঙ্গে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্ণেল আমান আনন্দ (Aman Anand) জানিয়েছেন, প্যাংগং লেকের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল লাল ফৌজ। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রনাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চীনের বাহিনী। সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তবে ভারতীয় সেনার দাবি উড়িয়ে চীনা সেনার দাবি, তাঁরা নয়, বরং অবাধ্যতা করছে ভারতীয় সেনাই। লাদাখের চীন সীমান্তে ঢোকার চেষ্টা করছে তারা। এবং সেজন্যই সংঘর্ষ হয়েছে। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড দাবি করেছে,”ভারতীয় সেনা আরও একবার বেআইনিভাবে চীনের সীমানা অতিক্রম করেছে। আর চীন শুধু নিজেদের সীমানা রক্ষা করেছে।”

RELATED Articles

Leave a Comment