অপদস্থ করতে হবে ভারতকে, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়ে বাংলাদেশের বন্ধু হতে চাইছে চীন

এবার বাংলাদেশের সঙ্গে সখ্যতা করতে চাইছে চীন। উদ্দেশ্য একটাই, ভারতকে কোণঠাসা করা। ঢাকার সাহায্য নিয়ে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে সফল করতে চাইছে বেজিং। বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪৫ তম বর্ষপূর্তিতে এই বার্তাই দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে তিনি জানান যে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

যখন সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে চীনের বিবাদ চরমমাত্রায় উঠেছে তখন ভারতের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে এই প্রস্তাব দেওয়া চীনের অত্যন্ত কূটনৈতিক বুদ্ধির প্রমাণ দিচ্ছে, বলছে আন্তর্জাতিক মহল।

চীনের সংবাদমাধ্যম জিনহুয়া যা পুরোপুরি চীনের সরকার দ্বারা নিয়ন্ত্রিত তারা জানিয়েছে, বাংলাদেশকে শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেছেন, দুই দেশের সম্পর্ক মজবুত করার জন্য হামিদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে আমি রাজি আছি। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য যৌথভাবে কাজ করে দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে আমি নিয়ে যেতে চাই।

এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্পটি কী আসুন জেনে নেওয়া যাক। পুরনো সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ অাফ্রিকা পর্যন্ত বাণিজ্যপথ তৈরির প্রকল্পকেই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বলে। এই বাণিজ্যপথকেই নতুন করে তৈরি করতে চাইছে চীন কিন্তু সেখানেও একটা গল্প আছে। এই বাণিজ্য পথের যে রুট রয়েছে তার একটা অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চলে গিয়েছে আর এই অংশটি ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতির মূল কারণ।

তাই ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করতে চাইছে যাতে এই অংশটি বাংলাদেশের সাহায্য নিয়ে চীন নিজের দখলে নেয়। এছাড়া ভারতের একাধিক প্রতিবেশী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সকলের সঙ্গেই চীন সম্পর্ক পাতাতে চাইছে। এই দেশ গুলোকে কখনো আর্থিক সাহায্য করা হচ্ছে আবার কখনো পরিকাঠামোগত সাহায্য করা হচ্ছে। চীনের এই নতুন কৌশলের নতুন শিকার বাংলাদেশ। তারা সেখানে মোটা অংকের বিনিয়োগ যেমন করেছে তেমনি একাধিক পরিকাঠামোগত সাহায্য করেছে আবার করোনা মোকাবিলাতেও বাংলাদেশকে সাহায্য করেছে চীন। চীনা চিকিৎসকদের বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং এখানে ভ্যাকসিনের ট্রায়ালও হওয়ার কথা।
তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, কোন মানবিকতা দেখানোর জন্য এত উদার মনোভাব দেখাচ্ছেনা চীন। বরং ভারতকে কোণঠাসা করে তাদের প্রধান উদ্দেশ্য তাই বাংলাদেশের অত্যন্ত কাছের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছে শি জিনপিংয়ের দেশ।

RELATED Articles

Leave a Comment