ভারত ও চীনের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতার খবর উড়িয়ে দিল চীনা সরকারি সংবাদমাধ্যম

বড় গোল পাকালো চীনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ (global Times)। পূর্ব লাদাখে (Ladakh) ভারত প্রতিবেশী চীনের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতার খবর এক প্রকার উড়িয়ে দিল চীনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। উক্ত দৈনিকটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমন ‘ভুয়ো খবর’ দুই দেশের মধ্যেই সমস্যা আরও জটিল করে তুলতে পারে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, সম্প্রতি, ভারতীয় সেনার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই (ANI)-সহ একাধিক সংবাদমাধ্যম দাবি করে জানিয়েছিল যে অঞ্চলে মূল সমস্যা অর্থাৎ সেই প্যাংগং হ্রদ (Pangong Lake) সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে রাজি হয়েছে যুযুধান দুই দেশ‌ই। উল্লেখ্য, প্যাংগং হ্রদের উত্তর পারে ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকা নিজেদের দখলে রেখেছে চীন। পালটা গত আগস্ট মাসে হ্রদটির দক্ষিণ পারের পাহাড় চুড়াগুলির দখল নিয়েছে ভারতীয় ফৌজ।

এরপরই চীন দাবি করে, ভারত প্রথম দক্ষিণ পার থেকে ফৌজ সরাক। পাল্টা জবাবে ভারত‌ও স্পষ্ট জানিয়ে দেয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) গত এপ্রিল-মে মাসের অবস্থানে ফিরে যাক লালফৌজ। এহেন চাপানউতোরের মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, প্যাংগং-চুশুল এলাকায় সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দুই দেশ। এবার এই খবর ন্যাসাৎ করল চীনের সরকারি সংবাদমাধ্যম।

চীনা সরকারি সংবাদমাধ্যমের এহেন দাবিতে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির উপর চাপ তৈরি করতে এটা বেজিংয়ের একটা কৌশল। তাৎপর্যপূর্ণ ভাবে, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এই পর্যন্ত ৮ দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে চীন (China) ও ভারতের মধ্যে। নভেম্বরের ৬ তারিখ চুশুল বর্ডার পয়েন্টে অষ্টম দফার কোর কমান্ডার স্তরের বৈঠক হয় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে।

আরও অন্যান্য খবর