‘ভিখারির’ দশা শ্রীলঙ্কার, ‘বড় দাদা’র মতো পাশে দাঁড়িয়েছে ভারত, কেন্দ্র সরকারকে ধন্যবাদ প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার অর্জুনা রণতুঙ্গার

শ্রীলঙ্কার আর্থিক সংকটের জেরে চরম দুরাবস্থা তৈরি হয়েছে সে দেশে। দেনার দায়ে জর্জরিত ভারতের প্রতিবেশী দেশের অর্থনীতি। বিদেশী ঋণের দায়ে ডুবে রয়েছে সে দেশ। এমন পরিস্থিতিতে ভালো বন্ধু বা পরিবারের একজনের মতো পাশে দাঁড়িয়েছে ভারত। কোনও চুক্তি ছাড়াই শ্রীলঙ্কাকে যতরকম ভাবে সাহায্য করা যায়, ততটাই করছে ভারত সরকার।

এমন দুর্দিনে ভারতকে পাশে পেয়ে কেন্দ্র সরকারের ভূমিকায় মুগ্ধ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা থেকে শুরু করে সনৎ জয়সূর্য, সকলেই কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত সরকারকে শ্রীলঙ্কাকে ‘বড় দাদা’র মতো সাহায্য করার জন্য। শুধু তাই-ই নয়, নিজেদের সরকারের দিকেও আঙুল তুলেছেন তারা।

শ্রীলঙ্কান ক্রিকেট দলের এককালের অধিনায়কত্ব সামলানো অর্জুনা রণতুঙ্গা নিজের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই হতাশ এবং চিন্তিত। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আজ শ্রীলঙ্কা ভিখারির মতো গোটা বিশ্বের কাছে সাহায্যের প্রার্থনা করছে। ভাগ্য ভালো যে অনেক দেশই আমাদের সাহায্য করতে রাজি হয়েছে। তাদের মধ্যেও বিশেষ করে ভারতকে ধন্যবাদ। তারা বড় দাদার মতো আমাদের সাহায্য করেছে”।

এর পাশাপাশি নিজের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকেও কটাক্ষ করেন রণতুঙ্গা। বলেন, “সরকার দেশে সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি করতে চাইছে। মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। জোর করে সকলের মাথায় ঢোকানোর চেষ্টা করকে হচ্ছে, এই সমস্যা তামিল এবং মুসলিমরা সৃষ্টি করেছে। ভয় হয়, আমাদের না আবার গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয়”।

https://twitter.com/ANI/status/1511667295227359245

এই মুহূর্তে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে বিদ্যুতের অভাবে ব্ল্যাকআউট চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। যোগান নেই দরকারি ওষুধপত্রের। মজুত নেউ রান্নার গ্যাস। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছে ভারত। এ দেশ থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে জ্বালানি, ওষুধ ও আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও।

RELATED Articles