গীতা পড়ুন শান্তি পাবেন। অস্থির সময়ে মানসিক স্বস্তি পেতে ভগবৎ গীতা পড়ার পরামর্শ মার্কিন আইনসভার সদস্যের!

আমেরিকার অবস্থা বর্তমান সময়ে দাঁড়িয়ে অত‍্যন্ত সঙ্গীন। একদিকে করোনার আক্রমন অন‍্যদিকে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদ। এই উত্তাল পরিস্থিতিতে মানসিক শান্তি পেতে হলে ভগবৎ গীতার শরনাপন্ন হ‌ওয়ার পরামর্শ দিলেন আমেরিকান কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গ্যাবার্ড।

হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে নির্বাচিত এই সাংসদ বলেছেন, ‘অস্থির এই সময়ে আগামীতে কী হতে চলেছে তা কেউ বলতে পারে না। তবু নিশ্চয়তা, শক্তি ও শান্তি পেতে হলে ভক্তিযোগ ও কর্মযোগের সাধনা করুন। ঠিক যেমনটা ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন।’

গত ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি প্রদেশে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর নির্যাতনে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। তার পর থেকেই বিক্ষোভে ফুঁসছে গোটা মার্কিন সমাজ। জর্জ বুশেন কৃষ্ণাঙ্গবিদ্বেষী নীতির জন্য এমন ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পরোয়া না করে পুলিশি নির্যাতনে সহনাগরিকের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে গোটা মার্কিন সমাজ।

RELATED Articles

Leave a Comment