পাক জঙ্গি হামলার বিরুদ্ধে সরব মোদী সরকার, আন্তর্জাতিক মহলে পেশ করা হল নাগরোটার তথ্য!

ভারতে বারবার হামলা চালিয়ে দেশকে উত্যক্ত করার চেষ্টা করছে পাক জঙ্গিরা। সম্প্রতি জম্মু-কাশ্মীরের নাগরোটায় পাক জঙ্গিরা নাশকতার ছক কষেছিল, কিন্তু ভারতীয় সেনার চেষ্টার সেই উদ্দেশ্য সফল হয়নি পাকিস্তানের। এবার পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে জঙ্গি হামলার সব তথ্য আন্তর্জাতিক মহলে তুলে ধরলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

গত ১৯শে নভেম্বর নাগরোটায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় নামে ভারতীয় সৈন্য। জানা যায়, জঙ্গিরা একটি ট্রাকের মধ্যে লুকিয়ে ছিল। ভারতীয় সেনা চার জঙ্গিদের খতম করেন। জানা গিয়েছে, নিহত সব জঙ্গিই পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।

এই ঘটনার পরেই গর্জে উঠে ভারত। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখোশ খুলতে এই জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের সরাসরি যুক্ত থাকার প্রমাণ ও তথ্য পেশ করা হয় ভারতের তরফ থেকে। এদিন, বেশ কিচ্ছু কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকও করেন শ্রিংলা। এই বৈঠকে আমেরিকা, জাপা, ফ্রান্স, রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, ছিলেন না ভারতে বসবাসকারী চীনের রাষ্ট্রদূত সান ওয়েডং।

এদিনের বৈঠকে শ্রিংলা জানান, “গত বছর পুলওয়ামা হামলার পরেও ফের একটা বড় নাশকতার ছক কষেছিল পাক জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোট আসন্ন, এই সময় ভারতকে অশান্ত করার জন্যই এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল”।

এইদিনের বৈঠকে উপস্থিত এক প্রতিনিধির কথায়, বিভিন্ন দেশের প্রতনিধিদের কাছে নাগরোটায় জঙ্গি হামলার বিবরণ দেওয়া হয়েছে। জঙ্গিদের খতম করার পর তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের একটি তালিকাও তৈরি করা হয়েছে। এসব থেকে স্পষ্ট যে এই হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। দুদিন আগেই নিয়ন্ত্রণরেখার কাছে সাম্বা সেক্টরে একটি সুড়ঙ্গের খোঁজ মেলে। ধারণা করা যাচ্ছে, এই সুড়ঙ্গ নাশকতার জন্যই তৈরি করে জঙ্গিরা। সেইসব তথ্যও আন্তর্জাতিক স্তরে জানানো হয়েছে। সাম্প্রতিককালেও, জম্মু-কাশ্মীরে যতগুলি জঙ্গি হামলা হয়েছে, সেসবের তথ্যও প্রতিনিধিদের কাছে পেশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

তাছাড়া, শ্রিংলার কথায়, পাকিস্তানের বিরুদ্ধে সরব হওয়ার এটাই প্রথম ধাপ। ভবিষ্যতে এরকম বৈঠক আরও করা হবে ও তখন পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর হবে ভারত, এমনটাই ইঙ্গিত মিলেছে তার কথা থেকে।

RELATED Articles