অবাক কান্ড! শত্রু রাষ্ট্র চীনের সমর্থনেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সদস‍্য পদ ভারতের! চূড়ান্ত সাফল্য কেন্দ্রীয় শাসক শিবিরের!

চীন ও পাকিস্তানের মতো দুই সদা সমস‍্যা সৃষ্টিকারী দেশের সমর্থনেই অষ্টম বারের জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পেয়েছে ভারত। আগামী ২০২১ সালের জানুয়ারি মাস থেকে নতুন সদস্য হিসাবে নিরাপত্তা পরিষদে নিজের কাজ শুরু করবে ভারত সরকার। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের এই অস্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়টি ঘটল এমন এক সময় যখন প্রতিবেশী দেশ চীনের সঙ্গে লাদাখ সীমান্তে বিবাদ নিয়ে উত্তাল হয়ে রয়েছে দুই দেশই। আর সবচেয়ে অবাক করার বিষয়ে হচ্ছে যে এই চীনের সমর্থনেই এই সদস্যপদ পেলো ভারত।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে ভারত নিজের আসনটি সুরক্ষিত করেছে। তবে প্রায় একবছর আগেই ভারত যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাবে সেই বিষয়টি নিশ্চিত ছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২১-২২ সালের অস্থায়ী সদস্যপদের জন্য দাবি জানিয়েছিল ভারত। সেই দাবিকে সমর্থন করার কথা এক বচর আগেই জানিয়ে দেয় এশিয়া-প্যাসিফিক গোষ্ঠীর ৫৫টি দেশ। এর ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই রাষ্ট্রপুঞ্জে এই অত‍্যন্ত সম্মানজনক পদ পেতে চলেছে ভারত তা নিশ্চিত ছিল।

https://twitter.com/IndiaUNNewYork/status/1273346981650456576?s=20

এই প্রথম সদস্যপদ পেতে ভারতকে এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় গ্রুপে কোনও লড়াই করতেই হয়নি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পেতে ভারতকে সমর্থন করেছে এই অঞ্চলের ৫৫টি দেশই। এমনকি চীন ও পাকিস্তানও গত জুনে ভারতকে এই বিষয়ে সমর্থন জানায়। সেদিক থেকে এটা মোদী সরকারের জয় বলেই দেখাতে চাইছে কেন্দ্রে শাসকের ক্ষমতায় থাকা বিজেপি শিবির।

এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় গ্রুপে ৫৫টি দেশের মধ্যে পাকিস্তান, চীন ছাড়াও রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ভুটান, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কুয়েত, মালয়েশিয়া, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া, কাতার, তুরস্ক, কিরঘিজস্তান, মায়ানমার, সংযুক্ত আরব আমিরশাহী ও ভিয়েতনামের মতো দেশগুলি। এরা প্রত্যেকেই ভারতের সদস্যপদকে সমর্থন জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment