ভারত-নেপাল সম্পর্ক নিয়ে চূড়ান্ত আশাবাদী রাজনাথ সিং। আলোচনাতেই মিলবে সমাধান!

আলোচনার মধ‍্যে দিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব, দুনিয়ার কোনও শক্তি ভারত-নেপাল সম্পর্ক ভাঙতে পারবে না বলে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেপালের নতুন ম্যাপ সেই দেশের নিম্নকক্ষে পাশ হওযার পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন ভারতের কোনও শীর্ষস্থানীয় নেতা। রাজনাথের কথায় ভারতের সঙ্গে নেপালের একটি বিশেষ রুটি-বেটির সম্পর্ক এবং দুনিয়ার কোনও শক্তি সেটাকে ভাঙতে পারবে না। কোনও বিভেদ হয়ে থাকলে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যাবে বলেই আশা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী।

ভারত মানস সরোবর যাত্রার জন্য লিপুলেখ অবধি ৮০ কিলোমিটার লম্বা রাস্তা তৈরী করেছে। সেটার উদ্বোধন রাজনাথ সিং করার পরেই চটে যায় নেপাল। লিপুলেখ সহ তিনটি অঞ্চল তাদের বলে নয়া ম্যাপ প্রকাশ করেব নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। সেটা আইনি গ্রাহ্যতা পাওয়ার জন্য সংবিধান সংশোধন করতে হবে। সেই সংক্রান্ত প্রস্তাব সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ ভোটে পাশ হতে হবে। নিম্নকক্ষে পাশ হয়েছে সর্বম্মত ভাবে। উচ্চকক্ষেও একই জিনিস হবে, তা বলাই বাহুল্য।

এটিকে কৃত্তিম ভাবে নিজেদের সীমান্ত দাবি বৃদ্ধির চেষ্টা বলে খারিজ করেছে বিদেশমন্ত্রক। এর কোনও ঐতিহাসিক ভিত্তি নেই, ধোপে টিকবে না বলেও স্পষ্ট করেছেন নর্থ ব্লকের কর্তারা। এবার সেই নেপাল প্রসঙ্গেই বিজেপির এক ভার্চুয়াল সভায় মুখ খুললেন রাজনাথ।

ভারত ও নেপালের মধ্যে সীমান্ত সমস্যার জন্য কিন্তু নেপালিদের জন্য ভারতের মনে কোনও রাগ বা অসদ্ভাব নেই, বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন যে লিপুলেখ অবধি মানস সরোবরের যাত্রীদের জন্য যে রাস্তা, সেটা ভারতীয় এলাকাতেই বানানো।

RELATED Articles

Leave a Comment