হতে পারে সীমান্ত সমস্যার ইতি! সমাধানের জন্য উচ্চপর্যায়ের বৈঠকে ভারত ও পড়শি নেপাল!

১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি শর্মা ওলি। আর আজ দীর্ঘ ৯ মাস পর আজ আবার সীমান্ত সমস‍্যার সমাধানে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত ও নেপালের প্রশাসনিক আধিকারিকরা। এর ফলে সম্পর্কের শীতলতা কেটে দু’দেশের মধ্যে তৈরি হওয়া সীমান্ত বিতর্ক মিটতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রের খবর সোমবার নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন খাটরা ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন নেপালের প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের নেতৃত্বে থাকবেন নেপালের বিদেশসচিব শঙ্কর দাস বৈরাগী।

জানা গেছে এই বৈঠকে মূলত নেপালের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে ভারত যে মূলধন বিনিয়োগ করছে তা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। যদিও তার ফাঁকেই দু’দেশের আধিকারিকরা বর্তমানে তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে কীভাবে কাঠমাণ্ডু ও নয়াদিল্লির সম্পর্ক আরও দৃঢ় করা যায় তা নিয়ে সময় ব্যয় করবেন বলেই অসমর্থিত সূত্রে খবর।

আরও অন্যান্য খবর