বড়ো জয় ভারতের, প্যাংগং লেক বরাবর ভূখণ্ড দখল নিল ভারতীয় সেনা

প্যাংগং লেকে (Pangong Tso) দক্ষিণ সীমান্ত বরাবর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। গত সোমবার নিয়ন্ত্রণ রেখা (LOC) অতিক্রম করে লালফৌজ (China Army) ভারতীয় ভূখণ্ড দখলের উদ্দেশ্যে এগিয়ে এলেও ভারতীয় সেনা (Indian Army) গোটা বিষয়টিকে প্রতিহত করে। চীনা সেনারা ভারতীয় সেনাদের উদ্দেশ্য গুলি চালনা করে বলে অভিযোগ। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে। কিন্তু সম্প্রতি প্রাপ্ত খবর অনুযায়ী, প্যাংগং লেক এর ওপরে ফিঙ্গার ৪ (Finger 4)-তে চীনা সেনাবাহিনীর অবস্থানগুলি উপেক্ষা করে ভারতীয় সেনাবাহিনী নিজেদের জায়গা দখল করেছে।

আগস্ট মাসের শেষের দিকেই প্যাংগং লেক এর দক্ষিণ তীরে নিকটবর্তী অঞ্চল দখল করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছিল ভারতীয় সেনা। তখন বিষয়টি প্রকাশ্যে না এলেও বর্তমানে গোটা ব্যাপারটি সামনে এসেছে। এর ফলে চীনা সেনার উপর অনেকটাই চাপ বাড়ল বলে ধারণা প্রতিরক্ষা মহলের। যেভাবে চীন ভারতকে আক্রমণ করছে, তাতে ভারতে যথা যোগ্য জবাব দেবে একথা দিনের আলোর মতো স্পষ্ট।

অন্যদিকে আজ সকালেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে আম্বালা বায়ু ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলো রাফাল যুদ্ধবিমান। সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী চীনের নাম উল্লেখ না করে বলেন, “ভারতীয় বায়ুসেনা তে রাফালের অন্তর্ভুক্তির জন্য এর থেকে ভালো সময় আর কিছু হয়না।” তাঁর ইঙ্গিত যে চীনের দিকে ছিল একথা সুস্পষ্ট।

RELATED Articles

Leave a Comment