পাক বর্ডার অ্যাকশন টিমের ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর আশঙ্কা! খবর গোয়েন্দা সূত্রে!

ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা! গোয়েন্দা সূত্রে খবর ভীমবের গলি ও নৌশেরা সেক্টর দিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট জঙ্গি ঢোকানোর মতলব করেছে। ব্যাটে যে পাক সেনা কম্যান্ডোরা আছেন শুধু তাই নয়, একই সঙ্গে নানা দলের জঙ্গিও আছে তাতে। এখন সাধারণ মানুষকেও টার্গেট করছে ব্যাট। নিরাপত্তা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক করে গোয়েন্দা সূত্র জানিয়েছে এই দুই এলাকার কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে পরামর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ, ব্যাট যে কোনও দিন নাশকতা চালানোর ছক কষতে পারে। সীমান্তের এপারে অর্থাৎ ভারতীয় এলাকার দিকে জঙ্গি গতিবিধিও নজরে আসছে।

জানুয়ারিতে এই ব্যাট মহম্মদ আসলাম নামে এক সাধারণ নাগরিককে নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চ সেক্টরে খুন করে। তাঁর মুণ্ডহীন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

বিএসএফ জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্যাটের নতুন করে সক্রিয় হয়ে ওঠার কোনও তথ্য তাঁদের কাছে ছিল না। কিন্তু কয়েক ঘণ্টা আগে এ ব্যাপারে সতর্কবার্তা এসেছে। বিশেষত ভীমবের গলি ও নৌশেরা সেক্টরে বাহিনীকে সতর্ক করা হয়েছে। পেট্রলিং বাড়ানো হয়েছে, রাতে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। পাকিস্তান কোনওরকম হানাদারির চেষ্টা করলে মুখের মত জবাব দেওয়া হবে তাঁদের।

RELATED Articles

Leave a Comment