এবার অনলাইনে ভর্তি নেওয়া শুরু করল আইসিস! বিগত চার মাস ধরে লকডাউন চলছে প্রায় গোটা বিশ্বে। মোটামুটি সকলেই ঘরবন্দি। ধীরে ধীরে অনলাইনে শুরু হয়েছে সমস্ত কাজকর্ম। এবার অনলাইনে কাজ করা শুরু করল জঙ্গি সংগঠন আইসিস! জানা গিয়েছে যে অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে নতুন জঙ্গিদের! চলছে নতুন প্রজন্মের মগজ ধোলাই থেকে জঙ্গি প্রশিক্ষণ। এই সমস্ত কিছুই হচ্ছে অনলাইনে।
তাহলে বিশ্বজুড়ে সাইবার গোয়েন্দারা কি কিছুই করছেন না? এই জঙ্গি সংগঠন কী করে সাইবার গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া যায় সেই কায়দাও রপ্ত করে ফেলেছে। ইসলামিক স্টেট বা ISIS তাদের ম্যাগাজিনে সেই কায়দা-কানুনের কথা ফলাও করে ছেপেওছে।
তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল আইসিস এবার লক্ষ্য করেছে ভারতের জম্মু-কাশ্মীরকে। সেখানে লোন উলফ হামলা চালাতে রীতিমতো কোমর বেঁধে প্রশিক্ষণ দিতে শুরু করেছে তারা। সম্প্রতি একটি বৈঠকে ভারতীয় সাইবার নিরাপত্তার দায়িত্বে যে সংগঠন গুলো আছে তারা জানিয়েছে যে আইসিস উপমহাদেশ থেকেও জঙ্গি নিয়োগের চেষ্টা চালাচ্ছে। এমনকি কমবয়সীদের মগজ ধোলাইয়ের চেষ্টাও তারা করছে। যদিও তাদের দাবি তারা এর মাধ্যমে যে জেহাদ করছে। তারা সম্প্রতি অনলাইনে নিজেদের যাবতীয় কার্যকলাপ শুরু করেছে। এই প্রশিক্ষণের সময় যুবক যুবতীদের শিখিয়ে দেওয়া হচ্ছে যে তারা অনলাইনে কীভাবে গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারে।
অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। অনলাইনে প্রশিক্ষণের সময় যুবক-যুবতীরা কীভাবে গোয়েন্দাদের চোখে ধুলো দেবে, তাও তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে। আর এই ব্যাপারটাই চিন্তায় ফেলেছে সাইবার সিকিউরিটির দায়িত্বে থাকা সংগঠনগুলো।
প্রসঙ্গত, আইসিসের সঙ্গে যুক্ত ‘দ্য সাপোর্টারস সিকিউরিটি’ নামে একটি সাইবার সিকিউরিটি ম্যাগাজিনের মে মাসের কভারে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের সময় কেমন সাবধানতা অবলম্বন করলে গোয়েন্দা সংস্থারগুলোর চোখে এড়ানো যাবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। ২৪ পৃষ্ঠার ওই ম্যাগাজিনে স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তাও লেখা হয়েছে।
তাই গোয়েন্দারা এখন আইসিসের অনলাইন নিয়োগের দিকে নজর রেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন যে ভিডিও গেমসের মাধ্যমে নতুন প্রজন্মের মগজ ধোলাই করছে আইসিস। এমনকি বিশ্বজুড়ে এই পরিস্থিতিতেও হামলা চালানোর ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে তারা। ২০২০ সালের বাংলাদেশে সক্রিয় জঙ্গি সংগঠন আলকায়দা জম্মু কাশ্মীরে লোন উলফ হামলার ছক কষছিল বলে খবর প্রকাশ্যে এসেছিল। আইসিসও একই পথে হাঁটছে বলে খবর পাওয়া গিয়েছে।
সম্প্রতি ভারতীয় গোয়েন্দার টেলিগ্রামের কিছু মেসেজের এনক্রিপ্ট করে। তাতেই দেখা যায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর লোন উলফ হামলার ছক কষছে আইসিস। ফেসবুক, টুইটার, হোয়্যাটঅ্যাপ, টেলিগ্রামে সক্রিয় এই সংগঠনগুলির বেশিরভাগই পাকিস্তানে বসে পরিচালনা করা হয়।






