শি জিনপিংয়ের (Xi Jinping) দেশ থেকে কারখানা গুটিয়ে ভারতে আনলে দেওয়া হবে বেশি সুবিধে, এমনটাই সিদ্ধান্ত নিল জাপান (Japan) সরকার।
সম্প্রতি জাপানি সংস্থাগুলিকে (Japanese Companies) তাদের কারখানা চীন (China) থেকে সরিয়ে আনার নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। তারা যদি এই কাজ করে তাহলে বেশি সুবিধে (ভর্তুকি) (Convenience) দেওয়া হবে। এমনটাই জানিয়েছে ওই দেশের দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রক (Ministry of Industry and Commerce)।
এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসেবে জানানো হয়েছে উৎপাদনের ব্যাপারে কোনও একটি বিশেষ দেশের ওপরের নির্ভরতা কাটাতে চাইছে জাপান। এর ফলে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে যেনও চিকিৎসার সামগ্রী-সহ অন্যান্য ইলেকট্রনিক জিনিসের জোগানে টান না পড়ে।
জাপান তাদের দেশীয় সংস্থাগুলিকে তাদের উৎপাদন কেন্দ্র চীন থেকে সরিয়ে আনার লক্ষ্যে ২০২০ সালের বাজেটে অতিরিক্ত ২২.৫ বিলিয়ন (22.5 Billion) অতিরিক্ত বরাদ্দ করেছে। জাপান সরকারের উদ্দেশ্য চীন নির্ভরতা কাটিয়ে ASEAN অঞ্চলের ওপরে গুরুত্ব দেওয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, এখনও বর্তমানে বহু ব্যাপারে চীনের ওপরে নির্ভরশীল জাপানি সংস্থাগুলি। করোনা পরিস্থিতিতে তা আরও প্রকট হয়েছে।





