বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে। যেভাবে সেই দিন নবান্ন হঠাৎ করে ছুটি দেওয়া হয়েছিল এবং মমতা সরকারের পুলিশ বিজেপি কর্মীদেরকে নির্বিচারে মেরেছে এবং রাসায়নিক মেশানো নীল জল বিজেপি কর্মীদের উপর জলকামান দিয়ে ছুঁড়েছে তাতে নিন্দার ঝড় বইছে সর্বত্র। সেই ঝড় এবার পৌঁছালো দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর ঠিক কতটা বিরক্ত।
ভিডিওতে নিজেদের বক্তব্য রেখেছেন কানাডার গবেষক রুদ্র প্রসন্ন বন্দোপাধ্যায়, জার্মানির ইঞ্জিনিয়ার ভাস্বর গোস্বামী, বস্টন সেন্টার অফ এক্সেলেন্স এর প্রতিষ্ঠাতা কাঞ্চন বন্দোপাধ্যায়, কানাডার মেডিকেল এক্সপার্ট রাজর্ষি মুখোপাধ্যায়, আমেরিকার টেকনলজি লিড সৌমাল্য চক্রবর্তী, লন্ডনের ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার্স স্বরূপ চক্রবর্তী, আমেরিকার প্রযুক্তি-উদ্যোক্তা যুধাজিৎ সেন মজুমদার, আমেরিকার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়।
এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর অত্যন্ত বিরক্ত এবং যার কারণ তাদের মতে মমতা সরকারের মিথ্যা প্রতিশ্রুতি। বেকার যুবক যুবতীদের যেভাবে পথে বসাচ্ছে মমতা সরকার তার বিরোধিতায় সরব হয়েছেন এই প্রবাসী বাঙালিরা। তাদের সবার বক্তব্য, আগামী বছর বিজেপি সরকারই বিধানসভা নির্বাচনে বাংলায় জিততে চলেছে কারণ মমতা বন্দোপাধ্যায় যে অত্যাচার করেছেন বাংলার উপর তার জবাব ভোটবাক্সে দেবেন বাঙালিরা।
নবান্ন অভিযান এর দিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা ছুটির নির্দেশ দিয়েছিলেন তাতে এই প্রবাসী বাঙালিরা জানাচ্ছেন যে বিজেপিকে ভয় পেয়েই দৌড়ে পালিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
দেখে নিন প্রবাসী বাঙালিদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সেই ভিডিও…






