উরির নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার সময় ভারতীয় সেনার হাতে ধরা পড়ে বছর ১৮-এর পাকিস্তানী জঙ্গি আলি বাবর পাত্র। তার অন্য এক সঙ্গী আতিকুর রহমানকে আত্মসমর্পণ করার জন্য বলে ভারতীয় সেনা। কিন্তু তাতে আমল না দিয়ে গুলি চালাতে থাকে সে। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।
এদিকে আলি বাবর পাত্রকে ভারতীয় সেনার তরফে মিডিয়ার সামনে হাজির করানো হয়। সে সেখানে পাকিস্তানের ইসলামাবাদ সম্পর্কে গোপন তথ্য ফাঁস করে। বলে, “দারিদ্রতার সুযোগ নিয়ে ওরা জঙ্গি তৈরি করেছে। পাকিস্তানের সেনা, আইএসআই, লস্করকে বলছি, তোমরা আমাকে পাঠিয়েছ, তোমরাই নিয়ে যাও”।
সেই জঙ্গি জানায়, “২০১৯ সালে গারহি হবিবুল্লাহ ক্যাম্পে আমার তিন সপ্তাহের ট্রেনিং হয়েছিল। এরপর ফের এই বছর প্রশিক্ষণ হয়েছে। আমি একটি কাপড়ের কারখানায় কাজ করতাম। সেখানে আনাস বলে এক যুবকের সঙ্গে আলাপ হয়। সে লস্কর আর আইএসআইয়ের এজেন্ট। সে আমাকে মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেয়। বারমুল্লা থেকে ফিরে আসার পর আরও ৩০ হাজার টাকা দেবে বলে জানায়”।
সে আরও বলে, “এরপর প্রথমে আইএসআই ও তারপর পাক সেনার হাতে আমায় তুলে দেওয়া হয়। এরপর তারাই গ্রেনেড ও একে-৪৭ চালানো শেখায়। আরও ৮জন আমার সঙ্গে ট্রেনিং নিয়েছিল। লস্করের এরিয়া কমান্ডার আমাকে বেছে নেয়। এরপর পাকিস্তানি সেনার শের ক্যাম্পে আমাকে পাঠানো হয়। তারাও আমাকে অস্ত্র চালানো শেখায়। এরপর ১৮ই সেপ্টেম্বর সীমান্তের তার কেটে ওই আনাসের সঙ্গেই ভারতে ঢুকি। এদিকে সামনেই ভারতীয় সেনার মুখোমুখি হয়ে যাই। আমরা কিছুটা ভয় পেয়ে যাই। এদিকে ততক্ষণে বাকি ৪জন পালিয়েছে। এরপর আর্মি আমাদের আত্মসমর্পন করতে বলে”।
সেই জঙ্গির কথায় ভারতীয় সেনারা তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তাকে খেতে দিয়েছে। তবে তার সঙ্গী আত্মসমর্পণ না করায় সেনার পাল্টা গুলিতে মারা। সে বলে, “ আত্মসমর্পণ করার কথা বলার পরও আনাস গুলি চালাতে শুরু করে। এতে আর্মি জখম হয়। এরপর তারও গুলিতে মৃত্যু হয় সেনারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, খাবার দিয়েছে, প্রার্থনাও করতে দিয়েছে। এখানে সব কিছু স্বাভাবিক। সেনা ক্যাম্পের মধ্যে থেকেও প্রার্থনার ডাক শুনতে পেতাম। স্থানীয়রাও আর্মি ক্যাম্পে আসেন। এটা আমাদের এলাকার কাশ্মীরে ভাবতেই পারি না। ওরা সেনা আর কাশ্মীর নিয়ে ভুল ছবি দেয়। আমি মাকে একথা বলব”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!