সম্প্রতি গালওয়ান সীমান্তে ভারতের সাথে চীনের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখ সীমান্ত। শহীদ হন ২০ জন জওয়ান। সেই আঘাত এখনো কাটিয়ে ওঠেনি ভারত তার মধ্যেই চীনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে পাকিস্তান। এমনিতেই ভারতের এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সমস্যা চলতেই থাকে। কিন্তু এর মধ্যেই পাকিস্তানের দিক থেকে এলো বড় খবর। ভারতে নিযুক্ত প্রাক্তন দূতকে এবার চীনে পাঠাচ্ছেন পাকিস্তান। ভারতের পাক হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন মইনুল হক। তাঁকে প্রথমে ভারতে পাঠানোর সিদ্ধান্ত করা হলেও পরবর্তী সময় তাঁকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
শুধু চীনই নয় ভারতের নিযুক্ত ডেপুটি হাই কমিশনারকে নেপালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। ভারতে ডেপুটি হাই কমিশনার হিসেবে নিযুক্ত আছেন সৈয়দ হায়দার শেখ। কিন্তু তাঁকে এখন ভারত থেকে সরিয়ে নেপালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
একদিকে চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে চলছে টানাপোড়েন এবং অন্যদিকে ভারতের তিনটি বিতর্কিত অংশকে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করেছে নেপাল। এই মুহূর্তে এমন কুটনৈতিক পদক্ষেপ ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরো অবনতির দিকে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। চীনের সাথে ভারতের এই টানাপোড়েনের সুযোগেই পাকিস্তান নিজের রাস্তা তৈরি করতে এমন কূটনীতির আশ্রয় নিয়েছে তা বলাই বাহুল্য।






