অদ্ভুত বোমা বটে! পড়বে ভারতে কিন্তু মরবে শুধু হিন্দুরা! এমন‌ই পরমাণু বোমা ফেলার হুমকি পাক মন্ত্রীর!

তাই নাকি! ভারতের জন্য চিন্তা করে পরমানু বোমা বানিয়েছে পাকিস্তান। আর এমনটাই হুমকি দিলেন পাকিস্তানের প্রবল বিতর্কিত মন্ত্রী শেখ রশিদ। এর আগেও একাধিকবার তিনি ভারতকে হুমকি দেন। আর এবার একেবারে সরাসরি পরমাণু হামলার হুমকি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দাবি করেছেন, পাকিস্তানের কাছে নাকি ক্ষুদ্রাকার অথচ নিখুঁত নিশানার পরমাণু বোমা আছে, যা ভারতের পূর্বে অসমে পর্যন্ত হামলা চালাতে পারবে কিন্তু ওই হামলাতে ভারতের মুসলিমরা তার হাত থেকে রক্ষা পেয়ে যাবে। অর্থাৎ খতম হবে হিন্দুরা।

এক‌ই সঙ্গে তিনি স্বীকার করেন রণকৌশলের দিক দিয়ে অনেকটাই এগিয়ে ভারতীয় সেনা। আর তাই পাকিস্তান এবার পরমাণু অস্ত্রের ছোট সংস্করণ বানানোর দিকে বেশি মন দিয়েছে। এর আগেও তিনি ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। ইমরান খান সরকারের এই রেলমন্ত্রীকে আইএসআই-এর মুখপাত্র হিসেবেও অনেকে চিহ্নিত করছেন।

পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ শাহ কুরেশি গত কয়েক সপ্তাহ ধরেই ইসলামাবাদে তোপের মুখে রয়েছেন। তিনি কাশ্মীর নিয়ে সৌদির সঙ্গে কথা বলতে গিয়ে সৌদি আরবের কাছে প্রবল অপদস্থ হয়েছেন। এবার সৌদির থেকেঅপদস্ত হয়ে ফের চিনের দিকে তাকিয়েছেন ইমরান সরকারের বিদেশমন্ত্রী। আর তাই পাক রেলমন্ত্রী এমন সব মন্তব্য করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বুধবার ইমরান খান জানিয়েছিলেন যে পাকিস্তানের ভবিষ্যৎ চিন। আর তাই সৌদির ধমক খাওয়ার পরে এবার চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি।

RELATED Articles

Leave a Comment