মার্কিন রাজনীতিতে বড় পরিবর্তন ঘটেছে গতকাল। বিদায় নিয়েছেন আমেরিকার রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্র সদ্য প্রাক্তন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন (Joe Biden)। অভিনন্দন জানিয়েছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ট্যুইট করে জানান, চমকপ্রদ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন ভারত-মার্কিন সম্পর্ককে দৃঢ় করতে আপনার ভূমিকা অমূল্য ও অনস্বীকার্য। দুজনে মিলে একসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে ফের একবার কাজ করতে মুখিয়ে আছি।
https://twitter.com/narendramodi/status/1325145433828593664?s=20
বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে বাইডেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন নমো।
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের সময় আমেরিকায় উপরাষ্ট্রপতি পদ পাওয়া ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও (Kamala Harris) অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘হার্দিক অভিনন্দন কমলা হ্যারিস! আপনার এই সাফল্য দৃষ্টান্তমূলক এবং আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনার নেতৃত্ব ও সমর্থনে ভারত-আমেরিকা সম্পর্ক সুদৃঢ় হবে, সে বিষয়ে আমি নিশ্চিত।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরে প্রথম যে সমস্ত বিশ্বনেতারা অভিনন্দন বার্তা পাঠান, তাঁদের অন্যতম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ট্রুডো টুইট করেন, ‘আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, পার্টনার ও সুহৃদ। আন্তর্জাতিক মঞ্চে আমরা এক অভিনব সম্পর্কের শরিক। আপনাদের দুই জনের সঙ্গে গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে অপেক্ষায় রয়েছি।’






