খোদ শি জিনপিংয়ের (Xi-Jinping) সামনেই চীনকে দুষলেন মোদী! সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (Shanghai cooperation organisation) ২০তম রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে চীন প্রধানের উপস্থিতিতেই চীনকে নিজের নিশানায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধানকে একই মঞ্চ ভাগ করলেন। তবে, ভার্চুয়াল এই বৈঠকে কেউই একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করেননি। বেজিংয়ের আগ্রাসী নীতিকে নিশানা করে মোদী বললেন, ‘সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সংযোগ গভীর করতে প্রয়োজন আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৈমত্বের প্রতি পারস্পরিক সম্মান বাজয় রাখা।’
তিনি আরও বলেন, ‘সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সনদ ও অলোচ্য বিষবস্তু ছাড়াও অহেতুক দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু এখানে আলোচনার চেষ্টা করা হচ্ছে। এটা দুর্ভাগ্যের। এটা সংগঠনের মনোবলে আঘাত করছে। এ জাতীয় প্রচেষ্টা সংগঠনের সহযোগিতার চেতনার পরিপন্থী।’
একইসঙ্গে মহামারী মোকাবিলায় ভারতের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘গোটা বিশ্ব বর্তমানে অনিশ্চয়তার পথে হাঁটছে। এই সময়ে ভারতের ওষুধ কোম্পানিগুলি বিশ্বের ১৫০টির বেশি দেশে অত্যাবশকীয় ওষুধ সরবরাহ করেছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি হয় ভারতে। তাই এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য ভারত তার ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ করার ক্ষমতা সমগ্র মানবজাতির কাজে ব্যবহার করা হবে।’ আর্থ-সামাজিক ক্ষেত্রে নিশ্চয়তা আনতে রাষ্ট্রসংঘের কাঠামোয় বদল আনার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী।





