বিশ্বমঞ্চে ভারতের ‘জীবনদায়ী’ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী! ১৩ দিনে আড়াই লক্ষ মানুষের টিকাকরণ 

করোনা পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে বারবারই উঠে এসেছে।

হাইড্রক্সিক্লোরোকুইন থেকে শুরু করোনার প্রতিষেধক বিভিন্ন সময়ে বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বে এই মুহূর্তে নজির গড়েছে ভারত।

অন্য দেশের উপর ভরসা না করেই দেশে প্রস্তুত হয়েছে প্রতিষেধক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে ভারতের  সেই ‘জীবনদায়ী’ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

আজ অর্থাৎ বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী জানালেন, “গত ১২ দিনে ভারতে ২ লক্ষ ৩০ হাজার জনের টিকাকরণ হয়েছে।” আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি বয়স্ক মানুষেরও টিকাকরণও সেরে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

একই সঙ্গে এদিন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে দুটি স্বদেশি প্রতিষেধক বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আরও কয়েকটি করোনা টিকা এ দেশে ছাড়পত্র পাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই ভারতবর্ষের আত্মনির্ভতার কথা‌ও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী আর‌ও জানিয়েছেন, “করোনাকালে একাধিক বিপত্তিকে জয় করেছে ভারত। আত্মনির্ভর অভিযানের মাধ্যমে অর্থনৈতির সংস্কারের পথে হেঁটেছে দেশ।” এ দেশের সংস্কার অনেকের কাছেই উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।তাঁর কথায়, “মহামারী আবহে বিশ্বের বহু মানুষের প্রাণদান করেছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।১৫০ দেশকে সাহায্য করেছে ভারত। তৈরি করা হয়েছে টিকাকরণের পরিকাঠামো।”

উল্লেখ্য, এইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ১৩ দিনে দেশে আড়াই লক্ষ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে।

RELATED Articles