পাকিস্তানিদের গলায় জনগণমন! এবারে এমনই অভূতপূর্ব কান্ড ঘটল লন্ডনে। রবিবার লন্ডনের চীনা দূতাবাসের সামনে ভারতীয়দের একটি দল প্রতিবাদ করছিল। সেখানেই যোগদান কিছু পাকিস্তানি। তারপরে ভারতীয়দের সঙ্গেই গলা মেলান ভারতের জাতীয় সংগীত জনগণমনতে।
Jana gana mana at protest pic.twitter.com/LV9KosKDk7
— Arif Aajakia (@arifaajakia) July 12, 2020
গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সম্প্রতি যে সংঘর্ষ চলছে তারই প্রতিবাদে ভারতীয় বংশোদ্ভূতরা লন্ডনে চীনা দূতাবাসের বাইরে চীনা বিরোধী প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময়ই তাদের সঙ্গে যোগ দেন কিছু পাকিস্তানি বংশোদ্ভূত।
1st time in my life, part of Bhaarti National antheme & Vande Maatram.. pic.twitter.com/xr4Sv5ygUL
— Arif Aajakia (@arifaajakia) July 12, 2020
পাকিস্তানি সমাজকর্মী আরিফ আজাকিয়া যিনি নিজের দেশের ব্যাপারে অপ্রিয় সত্য কথা বলাৎ বিশ্বাসী তাকে এই প্রতিবাদ সভায় বয়কট চায়না ও ডাউন উইথ চায়না স্লোগান দিতে দেখা গিয়েছে। আজাকিয়া জানিয়েছেন যে জীবনে প্রথমবার তিনি বন্দেমাতরাম গাইলেন।
পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের আমজাদ আয়ুব মির্জা যেমন জানালেন যে তিনি গ্লাসগো থেকে এসেছেন এই প্রতিবাদ সভায় যোগ দিতে। তিনি নিজেকে পাকিস্তানের অধীনে থাকা ভারতীয় বলেই দাবি করেছেন। তার কথায় চীনারা চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে গিলগিট-বালতিস্তান সীমান্তে আগ্রাসন দেখাতে শুরু করেছে কিন্তু প্রশাসন এই ঘটনার কোনো প্রতিবাদ করেনি উল্টে চীনের সঙ্গে হাত মিলিয়েছে। যা নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ।





