অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে বড়সড় নাশকতার ছক রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলোর। গোয়েন্দা বিভাগের এই খবরের পরই আরও জোরদার করা হলো উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা। জম্মু কাশ্মীরে মোতায়েন করা হলো আরও ১০ হাজার সেনা৷
সূত্রের খবর, সম্প্রতি জম্মু কাশ্মীরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে৷ সেখান থেকে ফিরে এসেই সন্ত্রাস দমনে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকেন তিনি। এরপরই উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় আরও ১০ হাজার অতিরিক্ত সেনার।
ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে জম্মু এবং কাশ্মীর উপত্যকায়৷ তারমধ্যে গোয়েন্দা সূত্রে খবর মেলে যে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গি গোষ্ঠীগুলো। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাই মোতায়েন করা হয় আরও ১০ হাজার সেনা৷ এর পূর্বেই ৪০ হাজার অতিরিক্ত সেনা নিয়োগ করা হয়েছিল জম্মু এবং কাশ্মীরে৷ এবারে উত্তর কাশ্মীরের নিরাপত্তা আরও জোরালো করতে মোতায়েন করা হলো এই ১০ হাজার সেনার।