ইঞ্জিনিয়ারের ওপর কাদাজল ভর্তি বালতি ঢেলে দিলেন বিধায়কের লোক।

ফের রাজনৈতিক দলের নেতাদের নিকট হেনস্থার শিকার সরকারী কর্মীরা৷ এবারে এক সরকারি ইঞ্জিনিয়ারকে মারধর করে তার ওপর ঢেলে দেওয়া হলো এক বালতি কাদাজল৷

ঘটনাটি ঘটেছে মুম্বাই-গোয়া জাতীয় সড়কের কাঙ্কাভালি সেতুতে৷ মুম্বাই – গোয়া জাতীয় সড়কটি পর্যবেক্ষণে যান সেই রাস্তার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার প্রকাশ সদকার৷ অভিযোগ, সেসময়ই হঠাৎ তাঁর ওপর এসে চড়াও হন রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র বিধায়ক নিতেশ রাণে৷

 

সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, সেই সরকারি ইঞ্জিনিয়ারকে মারধর করছেন নিতেশ রানে এবং তাঁর দলবলের লোকেরা৷ এরপরই তাঁর দলের একজন এক বালতি কাদাজল এনে ঢেলে দেন সেই ইঞ্জিনিয়ারের ওপর।

কিছুদিন আগেই ইন্দোরে পুরকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীও। এরপর ফের এই ধিক্কার জনক ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকারি কর্মীদের কাজের নিরাপত্তার৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর