এখনও অবধি মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের পাবলিটির জন্য বিজ্ঞাপন দিতে কেন্দ্রীয় সরকারের খরচা হয়েছে মোট ৩ হাজার ৮০০ কোটি টাকা৷
লোকসভায় এদিন প্রশ্নের উত্তর দিতে দিয়ে এই তথ্য দিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকর। তিনি জানিয়েছেন যে তিন বছরে কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের বিজ্ঞাপন দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে খরচা হয়েছে মোট ৩ হাজার ৮০০ কোটি টাকা।
তিনি আরও জানান যে ২০১৮-২০১৯ সালে বিভিন্ন সরকারি প্রকল্পের বিজ্ঞাপন দিতে খবরের কাগজগুলোতে দিতে হয়েছে প্রায় ৪৩০ কোটি টাকা। এছাড়াও টিভিতে বিজ্ঞাপনের জন্য খরচ হয়েছে ৫১৪ কোটি। সঙ্গে আউটডোর পাবলিসিটি এবং প্রিন্টিং এর জন্য খরচা হয়েছে যথাক্রমে ২৩৫ কোটি এবং ১৭ কোটি টাকা।