জম্মু কাশ্মীরে জারি রয়েছে জিরো টলারেন্স নীতি৷ জঙ্গি নিকেশ অভিযানে রয়েছেন ভারতীয় সেনা বাহিনীরা। গত কয়েকমাসে এই জঙ্গি নিকেশ অভিযানে ভালো সাফল্য পেয়েছেন সেনা জওয়ানরা। তবে এবারে এই নিয়েই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর যে মৃত জঙ্গিদের বদলা নিতে এবারে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালাতে বড়সড় নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো।
গোয়েন্দা সূত্রের খবর মিলেছে যে কাশ্মীর, বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে নাশকতার ছক রয়েছে পাক মদতপুষ্ট দুটি মূল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবা র। ইতিমধ্যেই কয়েকজনকে বেঁছে নিয়ে এই কাজের জন্য ট্রেনিং দেওয়ায় শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। গোয়েন্দাদের আশঙ্কা যে পুলওয়ামা ধাঁচেই ফের জঙ্গিগোষ্ঠী গুলে হামলা চালাতে পারে সেনাবাহিনীর কনভয়ে এছাড়া সেনা ছাউনিতেও৷






