কাশ্মীরে ফের দুই জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা বাহিনী৷

ফের উত্তপ্ত উপত্যকা। প্রায় রোজই জঙ্গির সঙ্গে এনকাউন্টার হচ্ছে ভারতীয় সেনার। রবিবার রাত ভোরেও সেই একই গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকা বাসীদের৷

গোয়েন্দা সূত্রে জঙ্গি থাকার খবর পেয়ে রবিবার ভোর রাতেই সোপিয়ানের হিন্দ সীতাপোরা-তে পৌঁছে যায় ভারতীয় জওয়ারদের একটি দল। সেখানে যথারীতি জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে তাদের।

 

শেষ অবধি এক সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে যে জওয়ানদের গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। যদিও এই বিষয়ে এখনও সেনা সূত্রে কিছুই জানানো হয়নি।

Pubg Mobile Trigger

গত সপ্তাহেও সোপিয়ানে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। আজকে যে স্থানে এনকাউন্টার চলে সেই স্থানে তল্লাশি চালিয়ে প্রচুর অর্থ এবং অস্ত্র মিলেছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর