জলে নামলো ভারতের অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন।

কাল যখন দেশ পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ব্যস্ত সেসময় চুপিসারে দেশরক্ষার কাজে জলে নেমে পরলো ভারতীয় নৌ-সেনার অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন ‘আইএনএস ভেলা’। বিস্তর পরীক্ষা-নিরীক্ষার শেষেই ভারতীয় ডিফেন্সে নিয়োগ করা হয় এই স্করপিন ক্লাস সাবমেরিনটিকে৷

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী এই সাবমেরিনে রয়েছে ঘাতক সমস্ত অস্ত্র পরিবহনের ক্ষমতা এবং অন্যান্য অত্যাধুনিক মেশিনও। যার ফলে এই জাতীয় সাবমেরিনগুলো দেশরক্ষার কাজে যথেষ্ট সফল হবে বলে আশা করছেন ভারতীয় নৌ সেনা৷ এই স্করপিন ক্লাস সাবমেরিন এর পূর্বেও আরও তিনটি রয়েছে ভারতীয় নৌ-সেনার নিকট।

 

এই সাবমেরিনটি যে সংস্থা তৈরী করেছে সেই সংস্থাটির নাম হলো ম্যাজাগন ডক শিপবিল্ডার্স৷ এই সংস্থাটির সঙ্গে মোট ছয়টি সাবমেরিন তৈরীর চুক্তি রয়েছে ভারতীয় নৌ- সেনার। ‘আইএনএস ভেলা’ এর পূর্বে আরও তিনটি সাবমেরিন ভারতীয় নৌ-সেনার নিকট তুলে দিয়েছে এই সংস্থা। চতুর্থতম সাবমেরিনটি হলো এই ‘আইএনএস ভেলা’। এরপর আরও দুটি সাবমেরিন আসতে চলেছে নৌ-সেনার হাতে৷ এই অত্যাধুনিক সাবমেরিন হাতে পাওয়ায় প্রতিরক্ষার কাজ আরও সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করছেন ভারতীয় নৌ-সেনার আধিকারিক-রা৷

আরও অন্যান্য খবর