তিন বছরে ৪০০ জঙ্গি প্রবেশ করেছে ভারতে। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

তিন বছরে পাকিস্তান থেকে প্রায় ৪০০ জঙ্গি প্রবেশ করেছে কাশ্মীরে, সম্প্রতি এই তথ্য প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে৷ কড়া নিরাপত্তা সত্ত্বেও যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা যায়নি তাও এদিন স্বীকার করে নিয়েছে কেন্দ্র।

 

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন যে, বিগত তিন বছরে প্রায় ৪০০ জঙ্গি কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে৷ যদিও এদের মধ্যে ১২৬ জঙ্গি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। ৪ জনকে পাকরাও করা হয়েছে জীবিত অবস্থায়। তবে তিনি আরও জানিয়েছেন যে এই সেনা – জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন মোট ২৭ জন সেনা জওয়ান।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর