ফের হেনস্তার শিকার ডাক্তার৷ দিল্লিতে কর্মবিরতি মঙ্গলবার পর্যন্ত৷

কলকাতার এনআরএস কান্ডে যখন গোটা বিশ্ব জুড়ে সমালোচনায় ঝড় উঠেছে সেসময় ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটলো দিল্লির AIIMS ট্রমা সেন্টারে৷

রবিবার রাত ১১ টার পর পায়ে চোট নিয়ে এক রোগীকে AIIMS এ নিয়ে আসেন সেই রোগীর পরিবারজনেরা৷ সেসময় ইমার্জেন্সিতে থাকা ডাক্তার ব্যস্ত ছিলেন অন্য রোগীকে দেখতে৷ অভিযোগ সেসময়ই সেই রেডিডেন্ট ডাক্তারকে নিগ্রহ করেন রোগীর পরিবারের লোকেরা। তারা তাদের পেশেন্টকে আগে দেখতে হবে এই বলে ঝামেলা জুড়ে দেন৷ ডাক্তারকে গালাগালি সহ হেনস্তা করারও অভিযোগ ওঠ রোগীর পরিবারের বিরুদ্ধে।

এরপরই সক্রিয়তা দেখা দিল্লি পুলিশ৷ ইতিমধ্যেই এই ঘটনায় তারা গ্রেফতার করেছেন দুই জনকে৷ অভিযুক্ত আরেকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ এই ঘটনার জেরে আজ মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন AIIMS এর চিকিৎসকরা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment