কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ আজ দ্বিতীয় মোদী সরকারের বাজেট পেশ করলেন। বাজেটে আকর্ষণীয় তেমন কিছু না থাকলেও ফের বাড়লো ডিজেল, পেট্রোলের দাম। আরও দামী হলো সোনা-ও।
একদিকে মধ্যবিত্তদের রেহাই দিয়ে যেমন সুবিধা দেওয়া হয়েছে গৃহঋণ এবং আয়করে। তেমনি মধ্যবিত্তদের পকেটে টান দিয়ে অপরদিকে আবার দাম বাড়িয়ে দেওয়া হলে ডিজেল, পেট্রোলের৷ লিটার পিছু ২ টাকা করে দাম বাড়লো ডিজেল, পেট্রোলের। আজ বাজেট পেশের সময় নির্মলা সীতারমণ জানান যে, ডিজেল এবং পেট্রোলের ওপর অতিরিক্ত এক টাকা রোড ইনফ্রা সেস চাপানো হয়েছে এছাড়াও চাপানো হয়েছে এক টাকা অতিরিক্ত অন্তঃশুল্ক। ফলস্বরূপ এবারে ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি পেলো প্রতি লিটারে প্রায় ২ টাকা করে।
শুধু ডিজেল, পেট্রোলের দামই নয়। দামী হয়েছে সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসও৷ কেন্দ্রীয় সরকার আমদানী শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১২.৫ % করার কথা ঘোষণা করেছে। ফলে এদিন ১০ গ্রাম সোনার দাম ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৩০ টাকা৷