বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে নয়া তথ্য ইতালির সাংবাদিকের। জানতে পড়ুন।

এতদিন অনেকটা ভয়েই চুপ করে বসেছিলেন তিনি। ভারতের এয়ার স্ট্রাইকা নিয়ে তাঁর নিকট তথ্য থাকলেও এতোদিন তিনি তা ফাঁস করেননি। তবে অবশেষে কেটেছে ভয়, মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। তাই এবারে বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে নিজের জমানো তথ্য প্রকাশ্যে আনলেন ইতালির এক সাংবাদিক, নাম ফ্রন্সেকা মারিনো।

আরও পড়ুন – ভোটের ফলের আগেই ফল প্রকাশ মাধ্যমিকের৷ কবে?

 

প্রসঙ্গত, ভারতের পুলওয়ামা কান্ডের পরই বালাকোটে জঙ্গি ঘাটি ধ্বংস করতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ু সেনা। পুলওয়ামায় জঙ্গিতের আত্মঘাতী হামলায় শহীদ হওয়া ৪২ জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নিয়েছিল ভারত৷ ২৬ ফেব্রুয়ারি সেই এয়ার স্ট্রাইক চালিয়ে এসে ভারতীয় বায়ু সেনার তরফ হতে জানানো হয়েছিল যে স্ট্রাইক সফল হয়েছে। মারা গেছে শতাধিক জঙ্গি।

Unlimited Reseller Hosting

কিন্তু সেই কথা মানতে নারাজ ছিলেন পাকিস্তান সরকার সহ বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমগুলো। তারা জানিয়েছিল যে ভারতের এয়ার স্ট্রাইকে নাকী তেমন কোনো ক্ষয়ক্ষতি-ই হয়নি, গাছপালা ভেঙে পরা ছাড়া। যদিও ভারতীয় বায়ু সেনা বরাবরই এই দাবী মানতে নারাজ ছিলেন। এবারে ভারতীয় বায়ু সেনার দেওয়া তথ্যকেই সঠিক বলে জানিয়ে ইতালির এক সাংবাদিক দাবী করেন যে ভারতের এয়ার স্ট্রাইক যথেষ্টই সফল হয়েছিল,তার তথ্যও নাকী রয়েছে সেই সাংবাদিকের নিকট। ভারতীয় বায়ু সেনার হানায় প্রাণ হারিয়েছিল প্রায় ১৮০ থেকে ২০০ জন জঙ্গি। ইতালির সাংবাদিকের এহেন তথ্য সামনে আসতেই ফের বিতর্ক শুরু হয়েছে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রইাকে কেন্দ্র করে।

RELATED Articles

Leave a Comment