শীঘ্রই হতে চলেছে নরেন্দ্র মোদীর শপথগ্রহন৷ তার আগে যেতে পারেন গুজরাট।

লোকসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই প্রকাশিত। বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণিত করে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। দেশ জুড়ে চলছে মোদী সুনামি।

বিপুল সংখ্যক ভোটে জয়ী হওয়ার পর এবারে ফের একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন অমিত শাহ। শোনা যাচ্ছে কে কোন পদে থাকবেন তা নতুন করে ঠিক হয়ে শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আগামী ৩০ মে।

 

এবারে বিপুল সংখ্যার ভোটে জয় লাভ করায় যে দায়িত্ব বেড়ে গিয়েছে অনেক তা মানছেন নরেন্দ্র মোদী। এবং বোঝা যাচ্ছে সেই অনুযায়ী তিনি নতুন ভাবে গড়তে চান মন্ত্রী-মন্ডলী৷ সেটি খুব শীঘ্রই ঠিক করা হবে আলোচনার মাধ্যমে। এরপরই আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী।

তবে এই শপথগ্রহণের পূর্বে নরেন্দ্র মোদী গুজরাট সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে। সেখান থেকে ফিরে এসেই আগামী ৩০ শে মে বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর পদে ফের একবার শপথগ্রহণ করবেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর