কেরালা থেকে পশ্চিমবঙ্গগামী পরিযায়ী শ্রমিকদের বাস উলটে আহত ৭, চালকসহ ২জনের অবস্থা গুরুতর

চলতি লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার অন্ত নেই। গত এক মাস ধরে তাও সরকার নূন্যতম সাহায্য করছে তাদের বাড়ি ফেরার জন্য। কিন্তু এতেও বিপত্তি। বারবারই পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে দুর্ঘটনা ঘটছে। আবার সেই একই খবর উঠে এল সংবাদমাধ্যমের শিরোনামে।

কেরালা থেকে পশ্চিমবঙ্গগামী পরিযায়ী শ্রমিকদের পরিবহনকারী একটি বাস রাস্তাতেই উল্টে গেল। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলায়। সংবাদসংস্থা পিটিআইএর সূত্রে জানা গেছে।

কলকাতায় আসার পথে মঙ্গলপুর-নুওয়াগাঁয়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক।ফলে বাসটি উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী ও দমকলকর্মীরা। স্থানীয়দের সাহায্য উদ্ধার করা হয় বাসের যাত্রীদের। আহতদের জেলা সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের মধ্যে চালক-সহ তিনজনের অবস্থা সংকটজনক। বাকিদের অবশ্য আঘাত বেশি গুরুতর নয় বলেই জানা নেচে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসে মোট যাত্রী সংখ্যা ছিল ৩৮। তাঁরা কেরালার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন। দেশব্যাপী লকডাউনের শুরুর পর সেখানেই তারা আটকে ছিলেন। এবার কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

সুস্থ শ্রমিকদের আপাতত একটি অস্থায়ী ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে কঠোরভাবে সুরক্ষা বিধি এবং সোশ্যাল ডিস্টানসিং পালন করা হচ্ছে। তাঁদের বাড়ি পাঠানোর জন্য একটি পৃথক বাসেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সেই পুলিশ আধিকারিক। বার বার এইরকম দুর্ঘটনার জেরে চিন্তিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন।

RELATED Articles

Leave a Comment