VIDEO: ফের লাভ জিহাদের শিকার হিন্দু তরুণী, প্রকাশ্যে গুলি করে কলেজ ছাত্রী খুন মুসলিম যুবকের

আবার লাভ জিহাদের মর্মান্তিক ঘটনা ঘটলো ভারতে। এবার ঘটনাস্থল ফরিদাবাদের বল্লভগড় থানা। প্রকাশ্যে দিনের আলোয় এক হিন্দু কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল এক মুসলিম যুবক, সঙ্গে ছিল এক বন্ধু। বাধা দেওয়ায় রাগের বশে সেই হিন্দু কলেজছাত্রীকে গুলি করে খুন করল তারা।

https://twitter.com/YourAmit0136/status/1321006254819471360?s=20

সম্প্রতি ফরিদাবাদের বল্লভগড় থানার মিল্ক প্ল্যান্ট রোডের উপর প্রকাশ্যে দিনের আলোয় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই কলেজছাত্রী নাম নিকিতা তোমার এবং সে বিকম তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। তাকে যে গুলি করেছে তার নাম মহম্মদ তৌসিফ‌। ‌ জানা গিয়েছে, প্রকাশ্যে দিনের আলোয় কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল ওই দুই যুবক। নিকিতা সঙ্গে তার বান্ধবীও ছিল। হঠাৎ করে একটি সাদা গাড়িতে এসে ওই ছাত্রীদের সামনে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে দুই যুবক নেমে এসে নিকিতাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তাকে গাড়িতে তুলতে না পেরে রাগের বশে এক যুবক তার মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে নিকিতা এবং ওই দুই যুবক গাড়িতে উঠে পালিয়ে যান।তার বান্ধবী এরপর নিকিতার কাছে গিয়ে দেখেন যে নিকিতার মৃত্যু হয়েছে।

https://twitter.com/rajshekharTOI/status/1320926170716663808?s=20

https://twitter.com/harsh_dhankar__/status/1321003979896094720?s=20

প্রকাশ্যে দিনের আলোয় যখন এই ভয়াবহ ঘটনা ঘটল তখন কিন্তু ওই এলাকায় অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু কেউ বাধা দিতে এগিয়ে আসেননি। স্বাভাবিকভাবেই এই ঘটনা মেয়েদের নিরাপত্তা নিয়ে আরো একবার বড়সড় প্রশ্ন তুলে দিয়ে গেল।

https://twitter.com/Prshnt20/status/1321007756854214656?s=20

কিন্তু উঠে আসছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য যা হলো লাভ জিহাদ। জানা গিয়েছে যে নিকিতাকে দু’বছর আগে ওই যুবক মহম্মদ তৌসিফ আরেকবার অপহরণের চেষ্টা করেছিল। সেবার নিকিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে কিন্তু শেষ পর্যন্ত লোকলজ্জা ও জানাজানির ভয়ে সেই অভিযোগ প্রত্যাহার করে নেয় নিকিতার পরিবার। পুলিশও এই ঘটনা নিয়ে আর কোনো তদন্ত করে নি। তৌসিফ স্কুল জীবন থেকেই নিকিতাকে বিরক্ত করতো। নিকিতা বারংবার তার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল‌। সেজন্যেই প্রতিশোধের বসেই এই ভয়াবহ কান্ড ঘটিয়েছে তৌসিফ, ধারণা পুলিশের। অভিযুক্তরা এখনও পলাতক, পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।

https://twitter.com/GKapoor20/status/1321006815526539267?s=20

অন্যদিকে নিকিতার বাবা মূলচান্দ আফসোস করে বলছেন যে, সেই সময় যদি তারা অভিযোগ প্রত্যাহার না করে নিতেন তাহলে পুলিশ তৌসিফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিত এবং নিকিতা বেঁচে যেত।

https://twitter.com/indiaAnkita/status/1321012116858400768?s=20

RELATED Articles