হাতে আর বেশী দিন নেই। ঘরে বসেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক কি করে করবেন? জেনে নিন৷

হাতে আর বেশী দিন নেই৷ চলছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের তরফে এর জন্য সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত৷ ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে বাতিল অথবা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। ফলে ব্যাঙ্ক, ইনকাম ট্যাক্সের বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা দেবে অসুবিধা। বাড়িতে বসে সহজেই আপনি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করে নিতে পারেন আপনার প্যান কার্ডটি। কি পদ্ধতিতে তা জেনে নিন :-

১. প্রথমত www.incometaxindiaefiling.gov.in সাইটে চলে যান ।

২. দ্বিতীয়ত, সেই সাইটে গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে গিয়ে ক্লিক করুন৷

৩. তৃতীয়ত, ‘লিঙ্ক আধার’ করার পর সেখানে দেওয়া নানান প্রশ্নের উত্তর দিন৷ উত্তরগুলো সাবমিটের পরই আপনার আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আপনার প্যান কার্ড৷

এছাড়াও আপনি ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে এসএমএস করেও আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাতে পারবেন। তবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়ে এটি দেখে নেওয়া প্রয়োজন যে, আধার কার্ড এবং আপনার প্যান কার্ডে তথ্যগুলো সব একই রয়েছে কীনা।

আরও অন্যান্য খবর