জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে চলেছে পাকিস্তান। তারা ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দ্বারস্থ হয়েছিলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নিকট৷ এমনকি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেরও তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ জানায়৷ যদিও তাতে কাজের কাজ হয়নি৷ বন্ধু চিন ছাড়া আর কাউকেই পাশে পায়নি পাকিস্তান।
Check out best Bengal Football website
এবারে আন্তর্জাতিক মঞ্চে ভারতের দল আরও ভারী করে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান৷ ভারতের পাশে দাঁড়িয়ে এই ব্রিটিশ সাংসদের বক্তব্য যে, কাশ্মীর পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে পাকিস্তানের কথা বলাই উচিৎ নয়। উল্টে পাকিস্তানের উচিৎ পিওকে-কে ভারতের হাতে ছেড়ে দেওয়া, তাহলে কাশ্মীর পূর্ণতা পাবে। কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ কিছুতেই মানতে নারাজ এই ব্রিটিশ সাংসদ৷
অপরদিকে পিওকে এর বাসিন্দারাও ক্ষুদ্ধ পাকিস্তানের সরকারের শাসনে৷ তাই কিছুদিন আগেই পিওকে এর মুজাফফরাবাদে ইমরান খানের এক জনসভায় স্লোগান ওঠে “গো ব্যাক ইনরান খান” এবং “কাশ্মীর বানেগা হিন্দুস্তান “। নিজের দেশেই এভাবে ব্যাকফুটে যাওয়ার পর ব্রিটিশ সাংসদের বক্তব্য আন্তর্জাতিক মহলেও ব্যাকফুটে পাকিস্তান। যদিও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ভারতকে। কিন্তু ভারত তাদের সিদ্ধান্তে অটক। ভারত কাশ্মীর ইস্যুতে কিছুতেই কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নিয়ে নারাজ৷






