“রুটিন চেক-আপই বাঁচিয়ে দিল..ভয় ছিল, কিন্তু লুকাইনি!” স্ত’ন ক্যা*ন্সারের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে রাজশ্রী দেশপাণ্ডে! হাসপাতালের শয্যা থেকেই, নিজের অভিজ্ঞতায় অন্যদের সতর্ক করলেন অভিনেত্রী! কীভাবে ধরা পড়ে তাঁর এই রো’গ?

‘মান্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ও ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে সম্প্রতি জানিয়েছেন, তিনি গ্রেড ১ স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতালের শয্যা থেকে একটি ছবি ভাগ করে নিয়ে তিনি নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। একই সঙ্গে তুলে ধরেছেন কীভাবে রুটিন চেক আপের সময় ধরা পড়ে তাঁর অসুখ। প্রথমে পরিবারকে জানাতে সাহস জুগিয়েছিলেন, তারপর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জীবনের এই কঠিন অধ্যায়।

ইনস্টাগ্রামে রাজশ্রী জানান, তাঁর ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা গ্রেড ১ ধরা পড়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময়। দ্রুত ধরা পড়ায় চিকিৎসার সুযোগ মিলেছে বলেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। অভিনেত্রীর কথায়, শুরুটা ছিল ভয় ও অনিশ্চয়তায় ভরা। তবে সময়মতো রোগ নির্ণয় হওয়ায় তিনি লড়াইয়ের শক্তি পেয়েছেন। তাঁর মতে, সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জীবন বাঁচাতে পারে, আর সেই কারণেই খোলাখুলি বিষয়টি জানাতে চেয়েছেন তিনি।

অস্ত্রোপচার এবং একের পর এক পরীক্ষার অভিজ্ঞতাকে তিনি তুলনা করেছেন এক রোলারকোস্টার যাত্রার সঙ্গে। তবু এই কঠিন সময়ে পরিবারের উপস্থিতিই তাঁকে সাহস জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা বাবার মুখ দেখে তাঁর ভয় অনেকটাই কেটে যায়। সকলের ভালোবাসা ও সমর্থন তাঁকে মানসিকভাবে দৃঢ় করেছে। এখন তিনি দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন এবং শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছেন।

এই খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্য বিভাগ। অভিনেতা ও নৃত্যশিল্পী লরেন গটলিব তাঁকে শক্ত থাকার বার্তা দিয়েছেন। আদর্শ গৌরব দ্রুত আরোগ্য কামনা করেছেন। অসংখ্য অনুরাগী প্রার্থনা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। অনেকেই লিখেছেন, তাঁর সাহস অন্যদের অনুপ্রাণিত করবে এবং এই লড়াইয়েও তিনি জয়ী হবেন।

আরও পড়ুনঃ কোথাও প্রেমের রঙে রঙিন নবদম্পতি, কারোর কোল জুড়ে ছোট্ট সন্তান, আবিরে রাঙা টলিপাড়া! যশ-নুসরত থেকে দেব-রুক্মিণী, কে কীভাবে উদযাপন করলেন উৎসব?

২০১২ সালে তালাশ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশের পর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন রাজশ্রী। সেক্রেড গেমস তাঁকে এনে দেয় বিশেষ পরিচিতি। এছাড়া মান্টো, মম, দ্য স্কাই ইজ পিঙ্ক সহ একাধিক উল্লেখযোগ্য কাজে দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি তাঁর এই সাহসী স্বীকারোক্তি আরও একবার প্রমাণ করল, পর্দার বাইরেও তিনি এক দৃঢ়চেতা যোদ্ধা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles