গোয়েন্দা রিপোর্টে দাবি করে জানানো হয়েছে প্রায় ১৩০ জন আলকায়দা জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ভারতে হামলা চালাতে প্রস্তুত। আফগানিস্তান ও পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
কি জানানো হয়েছে ওই রিপোর্টে? সেখানে উল্লেখ করা হয়েছে, “গত ৩০শে অক্টোবর পাকিস্তানের উত্তর ওয়াজিরস্তান থেকে প্রশিক্ষণ শেষে করেছে প্রায় ভারত ও বাংলাদেশের ১৩০ জন আলকায়দা জঙ্গি। আগামী দিনে হামলা চালানোর জন্য এই আলকায়দা জঙ্গিদের আফগানিস্তানের খোস্ত, পখিয়াখা, পাকিটকা, কুনার, লোগার, নূরস্থান ও কাবুল প্রদেশের হাক্কানি নেটওয়ার্কের শিবিরে পাঠানো হয়েছে। “
রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে সক্রিয় রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ আল কায়দা জঙ্গি। এই সন্ত্রাসবাদীরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করেছে বলেও উল্লেখ রয়েছে। গত কয়েকবাসে বাংলাতেও বারবার আলকায়দা যোগের খবর পাওয়া গিয়েছে। এবার প্রজাতন্ত্র দিবসের আগে ফের জঙ্গি হামলা নিয়ে সতর্ক করল ভারতীয় গোয়েন্দা বাহিনী।
কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল একসময়ের বিশ্বত্রাস সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। তবে গত তিনবছর ধরে ফের আস্তে আস্তে শক্তিবৃদ্ধি করছে তারা। পাশাপাশি আর এক ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন আইএস কোণঠাসা হয়ে পড়ায় অনেক সন্ত্রাসবাদীই আল কায়দার দিকে ঝুঁকছে। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে আশঙ্কার খবার শুনিয়েছিল রাষ্ট্রপুঞ্জ।





