অযোধ্যার পবিত্র মাটির প্রতি যেন আলাদা এক টান কাজ করছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এর মনে। অযোধ্যা (Ayodhya)শহরে আবারও বড় বিনিয়োগ করে চর্চার কেন্দ্রে উঠে এলেন তিনি। জানা গিয়েছে প্রায় ২.৬৭ একর বিস্তৃত একটি জমি কিনেছেন অভিনেতা, যার দাম প্রায় ৩৫ কোটি টাকা। Ram Mandir উদ্বোধনের পর থেকেই এই শহরে বিনিয়োগের যে ঢেউ উঠেছে, তার মধ্যেই নতুন সিদ্ধান্ত নিলেন তিনি।
রিয়েল এস্টেট সংস্থা The House of Abhinandan Lodha থেকে এই বিশাল জমিটি কিনেছেন অমিতাভ। তবে এটিই তাঁর প্রথম বিনিয়োগ নয়, বরং অযোধ্যায় এটি তাঁর তৃতীয় সম্পত্তি। ২০২৪ সালে ‘দ্য সরযূ’ এনক্লেভে প্রায় ১০ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছিলেন তিনি যার দাম ছিল প্রায় ১৪.৫ কোটি টাকা। এরপর ২০২৫ সালের মে মাসে প্রায় ২৫ হাজার বর্গফুটের আরও একটি জমি কেনেন যার মূল্য ছিল প্রায় ৪০ কোটি টাকা।
এই নতুন জমিটি লোঢা গোষ্ঠীর ৭৫ একরের মেগা প্রকল্প ‘দ্য সরযূ’ এলাকার খুব কাছেই অবস্থিত বলে জানা গেছে। সংস্থার কর্ণধারদের মতে, অমিতাভ বচ্চনের মতো তারকার বিনিয়োগ প্রমাণ করে যে অযোধ্যার জমির প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে। তাঁদের কথায়, এখানে জমি কেনা কেবল সম্পত্তি বাড়ানো নয়, বরং এটি এক ধরনের সাংস্কৃতিক উত্তরাধিকার গড়ে তোলার অংশ হয়ে উঠছে।
তবে শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ থাকেননি এই বর্ষীয়ান অভিনেতা। মহারাষ্ট্রের Alibag এলাকাতেও একটি বিলাসবহুল প্রকল্পে জমি কিনেছেন তিনি। ‘সোল ডি আলিব্যাগ’ নামের সেই প্রকল্পে ইতিমধ্যেই অনেক তারকার আনাগোনা রয়েছে। শোনা যায়, সেখানে নিয়মিত যাতায়াত করেন অভিনেত্রী Kriti Sanon এবং অভিনেতা Kartik Aaryan সহ আরও বহু সেলিব্রিটি।
আরও পড়ুনঃ Mamata Banerjee on Gas price Hike : ইরান–ইজরায়েল সংঘাতের প্রভাব পড়ল দেশে! রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধি, রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
এদিকে সম্পত্তিতে বিনিয়োগের পাশাপাশি কাজের জগতেও সমান ব্যস্ত রয়েছেন ৮৩ বছরের এই মহাতারকা। পরিচালক Nag Ashwin এর ছবির সিক্যুয়েল Kalki 2898 AD এর দ্বিতীয় পর্বের শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। অশ্বত্থামা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ভক্তদের এখন অপেক্ষা, আবার কবে রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে Amitabh Bachchan এবং Kamal Haasan কে।





