একদা বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি অনিল আম্বানি কে জীবন নির্বাহ করতে হচ্ছে স্ত্রীর গয়না!

ফকির থেকে রাজা হওয়ার দৌড়ে যেমন অনেক মেহনত বা পরিশ্রম লাগে, তেমনই রাজা থেকে ফকির হওয়ার রাস্তাটা বোধ হয় অনেকটাই আকস্মিক।আর এটা শুধু গল্পে নয়। বাস্তবেও এমন ঘটনার সাক্ষী থাকি আমরা অনেকেই।

রিলায়েন্স কমিউমিকেশনের কর্ণধার অনিল আম্বানি (Anil Ambani) যিনি এক সময়ে ছিলেন ভারতবর্ষের অন্যতম একজন নামজাদা ধনী, এবং বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি, তাঁর এখন নাকি এমনই অবস্থা যে বাড়ির গয়না (Jewelry) বেচে তাঁকে উকিলের খরচ বহন করতে হচ্ছে, এবং রোজগারের সমস্ত পথই নাকি তাঁর বন্ধ।

চীনের রাষ্ট্রায়ত্ত চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না এবং এক্সিম ব্যাংক অব চায়নার দাবি আম্বানির সংস্থাকে তারা ঋণ বাবদ কয়েক হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু একের পর এক লোকসানের মুখে পড়ে ধুঁকতে থাকা তাঁর কোম্পানি এইসমস্ত ব্যাঙ্কগুলির ঋণ শোধ করতে পারেননি। ব্রিটেনের একটি আদালতে অনিল আম্বানি নিজে এই কথা স্বীকার করেছেন। ৪৪৮ কোটি টাকা ঋণ খেলাপ (Bank Corruption) করার অভিযোগে চীনা ওই ব্যাঙ্কগুলি তাঁর বিরুদ্ধে ব্রিটেনের আদালতে এবং ভারতের আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এবং আদালত থেকেও তাঁকে নোটিশ জারি করেছে অবিলম্বে ওই ঋণ শোধ করার জন্য।

কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর এখন এমনই আর্থিক অবস্থা যে এখন তাঁর তেমন কোনও উল্লেখযোগ্য সম্পত্তিই নাকি নেই। এমনকী জীবন ধারণের জন্য অতি সামান্য কিছু অর্থই নাকি তাঁর কাছে পড়ে রয়েছে, আর তা ছাড়া তিনি এখন নাকি তাঁর স্ত্রী ও পুত্রের উপর সম্পূর্ণই নির্ভরশীল। উকিলের খরচ বহন করতে নাকি তাঁকে তাঁর সঞ্চিত গয়না বিক্রিও করতে হচ্ছে। সত্যিই একেই বলে ভাগ্যের ফের। আজ যে রাজা কাল সে ফকির হয়ে যেতেই পারে তার সবচেয়ে বড় নিদর্শন রিলায়েন্স কমিউনিকেশন এর কর্ণধার অনিল আম্বানি!

RELATED Articles

Leave a Comment