শুটিং এর মাঝে ভ্যানিটি ভ্যানে বসে ড্রাগ নিতেন সুশান্ত, দাবি করলেন শ্রদ্ধা ও সারা

সুশান্ত সিং রাজপুত  (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় বর্তমানে মাদকচক্র যোগ এসে গোটা ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। আত্মহত্যা না খুন এর কিনারা ছেড়ে যেভাবে গোটা বিষয়টি কে মাদক (Drug) নিয়েছে আর নেয়নিতে পরিণত হচ্ছে তাতে রীতিমতো বিরক্ত হচ্ছে সুশান্তের পরিবার। তারা এই মর্মে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিও দিয়ে ফেলেছেন। কিন্তু এর মধ্যেই এনসিবির জেরায় বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) ও সারা আলি খান (Sara Ali Khan)। তাদের স্পষ্ট বক্তব্য, শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানে (Vanity Van) বসে মাদক নিতেন সুশান্ত সিং রাজপুত স্বয়ং!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকার অনুযায়ী, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর দাবি করেন, সুশান্ত নাকি ভ্যানিটি ভ্যানের মধ্যে বসে মাদক নিতেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে যখন ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিতে আসতেন তখন এই কাজ করতেন সুশান্ত। সারা এবং শ্রদ্ধা দু’জনেই তাকে শুটিংয়ের ফাঁকে অনেকবার মাদক নিতে দেখেছেন।

শ্রদ্ধা কাপুরের সঙ্গে গত বছরের ব্লকবাস্টার ছিঁছোড়ে সিনেমায় অভিনয় করেন সুশান্ত। সারা আলি খানের সঙ্গে কেদারনাথ ছবিতে অভিনয় করেন অভিনেতা। যখন কেদারনাথের শুটিং চলছিল এবং তার পরে প্রমোশন এর সময় যখন সারা আলি খান সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে থাইল্যান্ড ভ্রমণ করতে গিয়েছিলেন তখন সেখানেও সুশান্ত মাদক সেবন করেছিলেন কিন্তু সারা নিজে করেননি এ কথা জানিয়েছেন সাইফ আলি কন্যা।

অন্যদিকে ছিঁছোড়ের শ্যুটিং এবং প্রমোশনের সময় সুশান্তের সঙ্গে পার্টি করলেও তিনি নিজে কখনো মাদক সেবন করেননি দাবি করেছেন শ্রদ্ধা কাপুর।

শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এনসিবি সদরদপ্তরে হাজিরা দেন শ্রদ্ধা এবং সারা। টানা জিজ্ঞাসাবাদের পর দু’জনকে বের হতে দেখা যায়, পরনে দু’জনেরই ছিল সালোয়ার কামিজ, কুর্তি জিন্স এবং চোখে চশমা। গতকাল দীপিকা পাড়ুকোনকেও ৫ ঘণ্টা জেরা করা হয় সেখানে তিনি জানিয়েছেন যে তিনি ড্রাগ সংক্রান্ত চ্যাট করেছিলেন কিন্তু নিজে কখনো ড্রাগ নেননি!

RELATED Articles

Leave a Comment