মাথায় জনগণের তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ নিয়ে ওড়িশায় সিবিআই-এর স্পেশাল সেলে মৃত্যু হল বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর (Icore) কর্তা অনুকূল মাইতির (Anukul Maiti)।
২০০৫ সাল পর্যন্ত চিটফান্ড কর্তা অনুকূল ছিলেন একটি বিমা সংস্থার এজেন্ট। ২০০৭ সালে নিজের সংস্থা তৈরি করেন। তিলে তিলে গড়ে তোলেন নিজের অবৈধ সংস্থা। সারদা বা রোজভ্যলির কায়দাতেই নিজেদের ছাতার তলায় নানা ছোট বড় সংস্থা গড়ে তুলেছিল এই সংস্থা। মানুষকে বিভিন্ন রকমের লোভ দেখিয়ে বাজার থেকে একটু একটু করে টাকা তোলা হয়।
সারদা কাণ্ডের পর ২০১৫ সালের এপ্রিল মাসে অনুকূলকে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থা। দক্ষিণ কলকাতায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন তিনি। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলায় হাত দেয় সিবিআই। এই সময় দেখা যায় ডিবেঞ্চার, ফিক্সড ডিপোজটের মতো নানা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছেন অনুকূল।
এই একই সময়ে অনুকূল ছাড়াও গ্রেফতার হন ওই সংস্থার দুই ডিরেক্টর স্বপনকুমার রায় ও কবীর হোসেনকেও।





