জলের বোতল নিয়ে ঝগড়ার সূত্রপাত, চলন্ত ট্রেন থেকে যুবককে ছুড়ে ফেলল দুই প্যান্ট্রি স্টাফ! খুনের চেষ্টায় মামলা রুজু

সাধারণ একটা জলের বোতল নিয়ে ঝামেলার সূত্রপাত তা যে খুনখুনি পর্যায়ে চলে যাবে কেউ জানতো না সেটি। দূরপাল্লার ট্রেনের এক যাত্রীর সঙ্গে ঝগড়া বেধেছিল দুই প্যান্ট্রি স্টাফের সঙ্গে। তারপর ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হ’ল।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে ললিতপুর জেলার ঝাঁসির কাছে। জানা গেছে, রাপ্তি সাগর এক্সপ্রেসে রবি যাদব এবং তার বোন যাত্রা করছিলেন। রবি যাদব অভিযুক্ত দুই প্যান্ট্রি স্টাফ এর কাছ থেকে একটি জলের বোতল কেনেন। তারপর সেই বোতলেই রবি পানমশলার পিক ফেলেন সেখান থেকে ঝগড়ার সূত্রপাত।

তারপর ললিতপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে রবি ও তাঁর বোন নেমে যেতে চান। কিন্তু তাঁদের নামতে বাধা দেওয়া হয়। ট্রেন স্টেশন ছেড়ে কিছুটা যেতেই রবিকে ওই দুই প্যান্ট্রি স্টাফ চলন্ত ট্রেন থেকেই ছুড়ে ফেলেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। এখন অবস্থা স্থিতিশীল।

রবির অভিযোগের ভিত্তিতে, পুলিশ একজন প্যান্ট্রি স্টাফকে গ্রেফতার করেছেন। অপরজনের খোঁজে তল্লাশি চলছে। খুনের চেষ্টা, যাত্রী হেনস্থার মতো ধারায় মামলা রুজু করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles