প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ গত সপ্তাহেই হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন প্রাক্তণ অর্থমন্ত্রী। সেসময়ই চিকিৎসকরা জানিয়েদেন যে, অরুণ জেটলির কোনো চেতনা নেই। ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছে তাকে। কিন্তু শেষ রক্ষা হলোনা৷ আজ এইমসেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
গত বছরই কিডনি প্রতিস্থাপন করেছিলেন প্রাক্তণ অর্থমন্ত্রী। এরপর এই বছরের শুরুতে ক্যান্সারও ধরা পরেছিল তাঁর৷ শারিরীক অবস্থার অবনতি হয় বলে তিনি এবারের লোকসভা নির্বাচনের আর প্রার্থী হয়ে দাঁড়াননি৷ এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে এইমসে ভর্তি হন তিনি। অরুণ জেটলিকে দেখে দিল্লির এইমসে পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷
চিকিৎসকেরা জানিয়েছেন যে ভর্তির দিন থেকেই শারিরীক অবস্থার অবনতি হতে শুরু করে প্রাক্তণ অর্থমন্ত্রীর। তাঁর অবস্থা আর কোনোভাবেই উন্নতির দিকে আনা সম্ভব হয়নি। শেষে আজ ভেন্টিলেশনে থাকা সত্ত্বেও প্রয়াত হন দেশের প্রাক্তণ অর্থমন্ত্রী অরুণ জেটলি।





