করোনাময় পরিস্থিতিতে ভাইরাসের থেকে দূরে থাকাই মানুষের সব থেকে বড় পরীক্ষা। তাহলে পোশাক কি বা বাদ যাবে কেনও! আর তাই অরবিন্দ নিয়ে এলো “ইন্টেলিফেব্রিক্স” ব্র্যান্ডের অধীনে এক যুগান্তকারী অ্যান্টি-ভাইরাল পোশাক।

অরবিন্দ লিমিটেড সুইজারল্যান্ডের সংস্থা হেইক (HeiQ) এর সঙ্গে অংশীদারিত্বে ভারতে নিয়ে এলো হেইক ভাইরোব্লক ফ্যাব্রিক। অরবিন্দ এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে অ্যান্টি-ভাইরাল শার্টিং সুটিং এর কাপড়, রেডিমেড জামাকাপড় এবং ফেস মাস্ক বানাবে ।

পোশাক সাধারনত ফ্যাশনের সাথে যুক্ত কিন্তু যখন গোটা বিশ্ব কোভিড – ১৯ সংকটের মুখোমুখি তখন আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োজন এক অ্যান্টি ভাইরাল কাপড়ের পোশাক। ভারতের শীর্ষস্থানীয় টেক্সটাইল উৎপাদন ও বিক্রয়কারী কোম্পানি অরবিন্দ লিমিটেড তার “ইন্টেলিফেব্রিক্স” ব্রান্ডের অধীনে ভারতে প্রথমবার নিয়ে এলো অ্যান্টি-ভাইরাল টেক্সটাইল প্রযুক্তি।

গবেষণায় দেখা গেছে ভাইরাস ও ব্যাকটেরিয়া জামাকাপড়ের উপরে দুইদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। হেইক ভাইরোব্লক দিয়ে তৈরী পোশাক সক্রিয়ভাবে ভাইরাস প্রতিরোধ করবে। এই পোশাকের সংস্পর্শে এলে ভাইরাস বিনষ্ট হয়। ফলে রোগজীবাণুর কাপড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে সংক্রমণ তৈরী করার সম্ভবনাও হ্রাস পায়।

“ইন্টেলিফেব্রিক্স” ব্রান্ডের অধীনে এই অ্যান্টি ভাইরাল কাপড় আনার কথা ঘোষণা করে অরবিন্দ লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর কুলিন লালভাই বলেন “কোভিড-১৯ এর কারণে বিশ্ব এক নজিরবিহীন সংকটে পড়েছে। আমরা আমাদের গ্রাহকদের সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আমরা এই যুগান্তকারী ভাইরোব্লক প্রযুক্তি ভারতে আনার জন্য হেইক এর সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা এই অংশীদারি নিয়ে আশাবাদী এবং অল্পসময়ের মধ্যেই আমরা সর্বোত্তম শ্রেণীর ভাইরাস সুরক্ষা সহ ফ্যাশনেবল কাপড় ভারতীয় বাজারে আনব।”






“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!