দীর্ঘ এক বছরের ওপর চলা মহামারীর জেরে কার্যত বিপর্যস্ত হয়ে গেছে ভারতীয় জনজীবন। করোনার দ্বিতীয় ঢেউ যেন আরও প্রাণঘাতী হয়ে এসেছে। দিকে দিকে মৃত্যু।
সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বেসরকারি সংস্থার কর্মী, করোনার কোপ থেকে বাদ পড়েননি কেউই। আর এবার রেলের তরফে উঠে এলো এক ভয়াবহ তথ্য। জানা গেল, গত এক বছরে প্রায় ২,০০০ জন কর্মী মারা গিয়েছেন রেলের। দিন প্রতি প্রায় ১,০০০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়।
ভারতীয় রেলের কাউকে জানানো হয়েছে, গত বছর মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত ১,৯৫২ জন রেলকর্মী মারা গিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের জেরে। সেই সঙ্গে জানানো হয়েছে, দিন প্রতি কমপক্ষে ১,০০০ জন রেলকর্মী করোনায় সংক্রমিত হচ্ছেন।
মহামারীর ছোবলে ভারতীয় রেলের ক্ষতির পরিমাণ বাড়ছে দিন দিন। রেল কর্মীদের জন্য আলাদা হাসপাতাল যেমন রয়েছে, কেমন রয়েছে আলাদা চিকিৎসা পরিষেবা। কিন্তু করোনাভাইরাস যে দাপটের সঙ্গে সংক্রমণের হার বৃদ্ধি করছে তাতে প্রাণহানি রোধ সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে রেল কর্মীদের একাংশ প্রায় করোনাভাইরাস আক্রান্ত সেই কারণে রেলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া একাধিক রাজ্যে সংখ্যা কমিয়ে দেওয়ার পাশাপাশি আপাতত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





