বিশেষ কাজ না থাকলে মেট্রো এড়িয়ে চলুন, জানিয়ে দিল কর্পোরেশন

করোনার আশঙ্কায় সমস্ত জমায়েতের স্থানকে এড়িয়ে যেতে নির্দেশ দিচ্ছে সরকার। করোনার জেরে এবার প্রয়োজন ছাড়া মেট্রো থেকে যাত্রীদের বিরত থাকার পরামর্শ দিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বা ডিএমআরসি।প্রতিটি মেট্রো স্টেশনে যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। যদি কারও জ্বর বা শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ থাকে, তবে তাঁকে চিকিৎসা ও কোয়ারান্টাইনের জন্য পাঠাবে মেট্রো কর্তৃপক্ষ।৮ পয়েন্টের একটি নির্দেশিকা জারি করেছে ডিএমআরসি। দেখুন সেই নির্দেশিকা:
• একান্ত দরকার হলে তবেই মেট্রো ব্যবহার করবেন।
• মেট্রো বা স্টেশনে থাকাকালীন একে অন্যের থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখুন। অর্থাৎ মেট্রোয় দাঁড়াবেন না, একটি অন্তর একটি আসন ফাঁকা রাখবেন।
• সব মেট্রো স্টেশনে যে কোনো সময় যে কোনো যাত্রীকে থার্মাল স্ক্যানিং- এর মধ্যে দিয়ে যেতে হতে পারে। জ্বর বা অন্য কোনও উপস্বর্গ দেখা গেলে সেই যাত্রীকে চিকিৎসা ও কোয়ারান্টাইনে পাঠানো হবে।
• যে সব স্টেশনে ভিড় রয়েছে, অর্থাৎ ১ মিটারের কম ব্যবধানে যাত্রীরা দাঁড়িয়েছেন, সে সব স্টেশনে নাও থামতে পারে মেট্রো।
• পরিস্থিতির ওপর নির্ভর করবে, কতক্ষণ অন্তর অন্তর ট্রেন চলবে।
• সফরের সময় ও মেট্রো স্টেশন চত্বরে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে চলুন, যাকে করোনা সংক্রমণ রোখা যায়।
• যাঁদের শরীরে করোনার মত লক্ষণ দেখা দিয়েছে, তাঁদের মেট্রো বা অন্য গণপরিবহণ ব্যবহার করার ক্ষেত্রেও কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
• এই আন্তর্জাতিক সঙ্কটের মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন, ধৈর্য বজায় রাখুন।
গতকালই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এ দেশের চতুর্থ নাগরিক। এখনও পর্যন্ত ১৯৫জন আক্রান্ত হয়েছেন। এরপরও উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা। খোদ কলকাতার বুকে দুই তরুণের শরীরে বাসা বেঁধেছে এই রোগ। এমত অবস্থায় আরো তীব্র বিধিনিষেধ চালু করেছে সরকার। এখন তাদের একটিই লক্ষ্য দেশের মানুষকে সুস্বাস্থ্য প্রদান।

RELATED Articles

Leave a Comment