আগস্ট মাসের প্রথম সপ্তাহেই রাম মন্দিরে ভূমি পুজো, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং!

স্থির হয়ে গেল রাম জন্মভূমি ভূমিপুজোর দিনক্ষণ। শনিবার বিকালে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী মাসের তিন কিংবা পাঁচ তারিখে অযোধ্যা রাম জন্মভূমিতে ভিত পুজো হবে। আর এই ভূমি পুজা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। প্রধানমন্ত্রীর এই দুদিনের মধ্যে যেদিন সুবিধা হবে সেই দিনই ভূমি পুজো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এইবারই প্রথম অযোধ্যা রাম মন্দির রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

ট্রাস্টের পক্ষ থেকে দিন কামেশ্বর চৌপাল জানান,” আমরা প্রধানমন্ত্রীর সুবিধার্থে দুটো দিন বেছেছি এবং তাঁকে এই ব্যাপারে জানানো হয়েছে। তিনি এই দুদিনের মধ্যে যে দিন আসতে পারবেন সেদিনই আমরা ভূমি পুজো করব।”

রামমন্দির ট্রাস্টের প্রেসিডেন্ট নিত্যগোপাল দাসের মুখপাত্র মোহান্ত কমলনয়ন দাস বলেন, “এই দুটি দিনের শুভ যোগ আছে এবং গ্রহ নক্ষত্র বিচার করেই এই দুটি দিন ঠিক করা হয়েছে।” প্রখ্যাত নির্মাতা সংস্থা এলএনটি রাম মন্দির চত্বরের ভূমির শক্তি পরীক্ষা করছে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬০ মিটার নীচের মাটি নিয়ে পরীক্ষা চলছে। এলএনটি থেকে জানানো হয়েছে যে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সাড়ে তিন বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণ করা সম্ভব।

RELATED Articles

Leave a Comment